সবার ভালোবাসায় সুস্থ হয়ে উঠছেন চবি ছাত্র দাউদ

০৭ মার্চ ২০১৯, ১২:০৬ PM
মো. দাউদ নবী

মো. দাউদ নবী © সংগৃহীত

রাতের বেলা তীব্র ব্যাথায় ঘুমাতে পারতেন না। মেরুদন্ডের ভীষণ অসুখে ভুগছেন দীর্ঘদিন। অর্থের অভাবে চিকিৎসাও করাতে পারছিলেন না। তবে সবার ভালোবাসায় এখন সুস্থ হওয়ার পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের (চবি) মেধাবী ছাত্র মো. দাউদ নবী। ভারতে সফল অস্ত্রোপচার শেষে এখন দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের ২০তম ব্যাচের ছাত্র দাউদ। এমবিএ পরীক্ষাও দিয়েছেন।

দাউদের সুস্থ হয়ে ওঠার খবর জানিয়ে সাংবাদিক অনাদৃত অর্ক তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দাউদের কথা মনে আছে? গেল জানুয়ারিতে ওকে নিয়ে লিখেছিলাম আমরা। শীতের রাতেও বিছানায় ঘুমাতে পারতো না ছেলেটা। তীব্র ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারতো না। মেরুদণ্ড ভেঙে পড়ার উপক্রম হয়েছিল।’

‘সে সময় দাউদের পাশে দাঁড়িয়েছিল অনেকেই। ভালো খবর হচ্ছে, সবার ভালোবাসায় দাউদ এখন সুস্থ। গত ২৭ ফেব্রুয়ারি ভারতে তার সফল অপারেশন হয়েছে। এখন আর ব্যথা নেই। স্বাভাবিকভাবে দাঁড়াতেও পারছে। আগামী ১২ মার্চ দেশে ফেরার কথা দাউদের।’এজন্য সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।

দাউদ বাতজ্বরে আক্রান্ত হন ক্লাস সেভেনে থাকতে। চার বছর বয়সে হারিয়েছেন দিনমজুর বাবাকে। তারপরও নোয়াখালীর সুবর্ণচরের দাউদ দারিদ্রতা আর অসুস্থতাকে জয় করে এসএসসিতে জিপিএ-৫ পান। এইচএসসি পরীক্ষার সময় তার অসুখ আরো বেড়ে যায়। শুয়ে শুয়ে পরীক্ষা দিয়ে অল্পের জন্য জিপিএ-৫ পাননি। তবে এখন সুস্থ হয়ে ওঠায় আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন দাউদ।

 

 

ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জাকসুর উদ্যোগে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী নাট্য সন্ধ্যা অ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত হলো যুক্তরাষ্ট্রে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
লিমনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, হাইকো…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ফেনীর সাবেক তিন এমপিসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬