নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

কর্মশালায় শিক্ষকরা কথা বলছেন

কর্মশালায় শিক্ষকরা কথা বলছেন © টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ)’র আওতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে দুইদিন ব্যাপী ‘ডে লং ট্রেনিং ওয়ার্কশপ’ কর্মশালার প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কনফারেন্স রুমে দুই দিনব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালাটি মঙ্গলবার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, এ ধরনে উদ্যোগ শিক্ষকদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা গবেষণার সঠিক নিয়মাবলী জানতে পারবেন। যার মাধ্যমে নতুন শিক্ষকরা তাদের গবেষণা পদ্ধতির জ্ঞান বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতকে এগিয়ে নেবে।

অনুষ্ঠানে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. রশিদুন্নবীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন, অতিরিক্ত পরিচালক অধ্যাপক সাহাবউদ্দিন বাদল, রেজিস্টার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবির প্রমুখ। উন্নত পাঠদান পদ্ধতি, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও শিক্ষকদের কর্মদক্ষতা উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত দুই দিনব্যাপী কর্মশালায় আলোচক ও প্রশিক্ষক হিসেবে ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রবীণ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী।

প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক নতুন শিক্ষক অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আল জাবির।

শহীদ জিয়া মেডিকেলের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
‘গুপ্ত’ সন্দেহে নয়, সাংগঠনিক নিষ্ক্রিয়তায় ছাত্রদল থেকে এক ন…
  • ১৫ নভেম্বর ২০২৬
উৎপাদনের সাফল্য নয়, কৃষকের ন্যায্য অধিকারই হোক কৃষি উন্নয়নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের সেঞ্চুরি, লিটনকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস
  • ১৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950