বরিশাল বিশ্ববিদ্যালয়
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মানববন্ধন © টিডিসি ফটো
বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (বকসু) নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল বিশ্বদ্যিালয় শাখা। বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সম্মুখে ঢাকা-পটুয়াখালি মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ববি শাখার নেতৃবৃন্দ বক্তৃতা প্রদান করেন। এদিকে, বরিশাল বিশ্ববিদ্যালয় গঠনতন্ত্রে ছাত্রসংসদ নির্বাচনের কোনও ধারা নেই।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ববি শাখার সভাপতি মো. মাহবুব হোসেন বলনে, আশির দশকে দেশের স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ছাত্রসংসদ নির্বাচন হতো। এতে যেমন নতুন নেতৃত্ব গড়ে উঠতো, তেমনি ছাত্রদের অধিকারও প্রতিষ্ঠিত হতো। কিন্তু এখন নামমাত্র গণতন্ত্র থাকারপরও ছাত্রসংসদ নির্বাচন হয় না। আসন্ন ঢাকসু নির্বাচন নিয়ে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একটি নির্বাচনী জোয়ার বইছে। তাই আমরাও চাই, আমাদের প্রাণের দাবী, আমাদের অধিকার। আমাদের বকসু নির্বাচন দেওয়া হোক।
বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার আট বছরেও ছাত্রসংসদ নির্বাচন দিতে পারেনি। ববিতে ছাত্রসংসদ আইন করে অচিরেই নির্বাচন দেওয়ার দাবী জানান সকলে।