ইকসু নির্বাচনসহ ২ দফা দাবিতে ইডেনে বিক্ষোভ

০৬ মার্চ ২০১৯, ০৫:০৯ PM
৭টি রুটে কলেজ বাস চালু করার দাবিতে ক্ষোভ। ইনসেটে ইকসু নির্বাচনের দাবিতে হাতে প্ল্যাকার্ড এক ছাত্রীর

৭টি রুটে কলেজ বাস চালু করার দাবিতে ক্ষোভ। ইনসেটে ইকসু নির্বাচনের দাবিতে হাতে প্ল্যাকার্ড এক ছাত্রীর © টিডিসি ফটো

অবিলম্বে ইডেন কলেজে ছাত্র সংসদ (ইকসু) নির্বাচন ও ৭টি রুটে কলেজ বাস সার্ভিস চালু করার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অধ্যক্ষ বরাবর স্মারকলিপি পেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ইডেন কলেজ শাখার নেতাকর্মীরা। বুধবার দুপুরে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে দুই দফা দাবিতে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, র্দীঘদিন ধরে শিক্ষার বাণিজ্যিকীকরণ বেসরকারিকরণ এবং শিক্ষাঙ্গণের গনতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আন্দোলন করে আসছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দীর্ঘ ২৮ বছর পর আগামী ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফলে সারাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন প্রাসঙ্গিক হয়ে উঠছে। শুধু এই কারণেই নয়, ৯০ পরবর্তী সময় থেকে প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকায় শিক্ষাঙ্গাণে একদিকে প্রতিষ্ঠিত হয়েছে সন্ত্রাস দখলদারিত্ব; অন্যদিকে সংকুচিত হয়েছে শিক্ষার অধিকার। 

স্মারকলিপিতে আরও বলা হয়, ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের পাঠদান, সিলেবাস, কলেজ পরিচালনা পদ্ধতি সম্পর্কে এমনিতেই কোন মতামত দেয়ার সুযোগ নেই, তার উপর ছাত্র সংসদ নির্বাচন না থাকায় ক্যাম্পাসগুলো আজ ভীষণভাবে প্রাণহীন। কলেজগুলোতে পরিবহণ ও আবাসন সংকট বিদ্যমান। তাছাড়া ফল বিপর্যয়ও পরিলক্ষিত হচ্ছে। আর কলেজগুলোতে সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ড নেই বললেই চলে। তাই ইডেন কলেজে আমাদের দীর্ঘদিনের দাবি ঢাকার ৭টি রুটে যেন পর্যাপ্ত কলেজ বাস সার্ভিস চালু করা হয়। এমতাবস্থায় ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ ও একাডেমিক অসাড়তা দূর করতে হলে  ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই।

শহীদ জিয়া মেডিকেলের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
‘গুপ্ত’ সন্দেহে নয়, সাংগঠনিক নিষ্ক্রিয়তায় ছাত্রদল থেকে এক ন…
  • ১৫ নভেম্বর ২০২৬
উৎপাদনের সাফল্য নয়, কৃষকের ন্যায্য অধিকারই হোক কৃষি উন্নয়নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের সেঞ্চুরি, লিটনকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস
  • ১৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950