ইয়াবাসহ আটক

ইবির সেই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

০৫ মার্চ ২০১৯, ০৫:৫২ PM
বরখাস্ত হওয়ায় কর্মকর্তা অলিউর রহমান সেতু

বরখাস্ত হওয়ায় কর্মকর্তা অলিউর রহমান সেতু © টিডিসি ফটো

ইয়াবাসহ পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অলিউর রহমান সেতু নামের ওই কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শাখা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে ওই কর্মকর্তার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

এবিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ জানান, ইয়াবাসহ প্রেপ্তার হয়ে জেল হাজতে অবস্থান করায় অলিউর রহমান সেতুকে বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ১৫ (এ) ধারা অনুযায়ী মঙ্গলবার (৫ মার্চ) থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার সকাল ১১টার দিকে কুষ্টিয়ার আলামপুর এলাকার বালিয়াপাড়া নামক স্থান থেকে অলিউর রহমান সেতুকে ইয়াবাসহ আটক করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

 

ট্যাগ: ইবি ইবি
হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close