বরিশাল বিশ্ববিদ্যালয়

ভোক্তা অধিকার সংগঠন ‘সিওয়াইবি’র যাত্রা

০৪ মার্চ ২০১৯, ১০:৩৭ PM
সভাপতি মো. লোকমান হোসাইন (বামে) এবং সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক

সভাপতি মো. লোকমান হোসাইন (বামে) এবং সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ভোক্তা অধিকার সংগঠন ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)-এর শাখা উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যায়টির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. লোকমান হোসাইনকে সভাপতি ও সোসিওলোজি বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। সোমবার ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটিকে পরিচয় করিয়ে দেন সিওয়াইবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী শুভ।

এর আগে কেন্দ্রীয় কমিটির সভাপতি পলাশ মাহমুদ ও সাধারণ সম্পাদক মাহি মাহফুজ এ কমিটি অনুমোদন করেন।

কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি হাফিজুর রহমান, মুক্তা আক্তার, মুজাহিদুল ইসলাম ও শাহরিয়ার ইসলাম। যুগ্ন-সম্পাদক মো. নাইমুল হক সুমন, মো. ফুয়াদ হাসান ও ফকিহা তাসনিন। সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমেদ, অফিস সম্পাদক মো. আবু হাসান, সহ-অফিস সম্পাদক নুরেন নাহিয়ান খসরু, ট্রেজারার মো. মুহাইমিনুল ইসলাম, সহকারী ট্রেজারার নাজমুন নাহার সৌমী, পরিকল্পনা ও গবেষণা সম্পাদক মো. নাজিব আহসান অপু, প্রচার সম্পাদক কেএম রহমতুল্লাহ রাহাত, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক জুলকার নাইন, তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. নাহিদ হাসান, সমাজকল্যাণ সম্পাদক প্রিয়াঙ্কা বারই, সংস্কৃতি সম্পাদক মো. মিল্লাত মতব্বর, প্রশিক্ষণ সম্পাদক মো. আল আমীন এবং নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, ইকবাল হাসান, মো. মোসাদ্দেক আলী, মিলন হোসাইন, মো. আমিনুল ইসলাম, সৌরভ সাধু ও সুমাইয়া তাহসিন।

উল্লেখ্য, সিওয়াইবি বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ বা ‘সচেতন ভোক্তা সমাজ’ (সিসিএস) এর যুব শাখা। সংগঠনটি দীর্ঘদিন ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, খুলনা, গণবিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

শহীদ জিয়া মেডিকেলের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
‘গুপ্ত’ সন্দেহে নয়, সাংগঠনিক নিষ্ক্রিয়তায় ছাত্রদল থেকে এক ন…
  • ১৫ নভেম্বর ২০২৬
উৎপাদনের সাফল্য নয়, কৃষকের ন্যায্য অধিকারই হোক কৃষি উন্নয়নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের সেঞ্চুরি, লিটনকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস
  • ১৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950