ইয়াবাসহ ইবি কর্মকর্তা আটক

০৪ মার্চ ২০১৯, ০৭:৪২ PM
আটক অলিউর রহমান সেতু

আটক অলিউর রহমান সেতু © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মকর্তাকে ইয়াবাসহ আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে কুষ্টিয়ার আলামপুর এলাকার বালিয়াপাড়া নামক স্থান থেকে ২০পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে বলে জানায় ইবি মডেল থানা পুলিশ।

আটককৃত ওই কর্মকর্তার নাম অলিউর রহমান সেতু। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন দপ্তরে শাখা কর্মকর্তা হিসেবে কর্মরত বলে জানা গেছে।

এ বিষয়ে তিনি জানান, আটককৃত অলিউর রহমান সেতু বালিয়াপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে। (মামলা নং-৭, ০৪/০৩/১৯)

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ বিষয়ে বলেন, ‘তার (অলিউর) আটকের বিষয়টি আমরা শুনেছি। এর আগেও একটি অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।’

সোমবার বিকেলে অলিউর রহমান সেতুর আটকের বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন।

ট্যাগ: ইবি
চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬