হাফ ভাড়া দেয়ায় এবার জবি ছাত্রকে পেটালো হেল্পাররা, বাস ভাংচুর

০৪ মার্চ ২০১৯, ১২:৫৯ PM

হাফ ভাড়া দিতে চাওয়ায় বাস শ্রমিকদের বেধড়ক মারধরের শিকার হয়েছেন জগন্নাথ বিশ্বদিদ্যালয়ের এক শিক্ষার্থী। সোমবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর হাজারীবাগে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাবতলী থেকে বাবুবাজারগামী সেন্ট্রাল পরিবহনের (গাড়ি নং- ১১৫৬৮৯) বাসের হেল্পারকে হাফ ভাড়া দেয় জবির ১১তম ব্যাচ ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকিব অংকুর। একইসঙ্গে পরিবহনটির বেপোরোয়া গাড়ি চালানোর প্রতিবাদও করে সে । এ সময় বিষয়টি নিয়ে গাড়ির দায়িত্বরত শ্রমিকের সাথে অংকুরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাসের সকল শ্রমিক মিলে কাঠের ব্রাশ দিয়ে মারধর করেন। এতে অংকুর শরীরে বিভিন্ন অংশে ও চোখে আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে এ ঘটনার জেরে বাবুবাজার ব্রীজে ৩টি গাড়ি ভাংচুর করে উত্তেজিত সাধারণ যাত্রীরা।

এ বিষয়ে কোতয়ালী জোনের সিনিয়ার এসিস্ট্যান্ট কমিশনার বদরুল হাসান রিয়াদ বলেন, আমরা সেন্ট্রাল পরিবহনের মালিককে বিষয়টি জানিয়েছি। তারা থানায় আসছে। তারা ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মামলা করতে চায়; তাহলে মামলা করবে।

এ বিষয়ে জবি প্রক্টর নূর মোহাম্মদ বলেন, আমি বিষয়টি এখনো জানিনা। এখন একটি সেমিনারে আছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নতুন করে ‘মিড-ডে মিল’ চালু হচ্ছে ৩৪৯ উপজেলায়
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদক সিন্ডিকেটের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মারধর ও…
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬