বাকৃবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিনেও চলছে ক্লাস

০৩ মার্চ ২০১৯, ০৮:৪৭ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিনেও বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ক্লাস চলেছে। এতে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট উপভোগ করতে পারছে না শিক্ষার্থীরা। অন্যদিকে ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্লাস বাদ দিয়ে মাঠে থাকতে হচ্ছে ।

জানা যায়, প্রতিবছর বাকৃবিতে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে এবং অন্যান্য শিক্ষার্থীরা তা উপভোগ করে। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ক্যালেন্ডারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এই দুই দিন ছুটি হিসেবে উল্লেখ রয়েছে। বিগত বছরগুলোতে ওই দুই দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ছুটি থাকলেও এবছর ছয়টি অনুষদের সকল ক্লাস চলতে দেখা গেছে।

এদিকে ছুটি জেনে অনেক শিক্ষার্থী বাসায় গিয়ে বিপাকে পড়েছেন। অনেকে ক্লাসের কথা শুনে তড়িঘড়ি করে আবার বিশ্ববিদ্যালয়ে ফিরেছেন। আর অনেকের বাসা দূরে হওয়ায় বিশ্ববিদ্যালয়ে পৌছাতে পারেননি। এতে ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে এবং তা শেষ হবে রবিবার। শনিবার সরকারী ছুটি থাকলেও রবিবার পুরো দমে চলছে শিক্ষার্থীদের ক্লাস । অপরদিকে শিক্ষার্থীরা ক্লাসে থাকার কারণে স্টেডিয়ামে দর্শকশূন্যতা দেখা দিয়েছে।

ক্ষোভ প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বছরে কেবল একবার আসে। এই দিনও আমাদের ক্লাস চলছে। আমাদের সবাইকে যেখানে আজকে মাঠে থাকার কথা ছিল সেখানে আমরা আজকে ক্লাস করছি। এদিকে আমাদের অনেক বন্ধু এবং বান্ধবী বাসায় চলে যাওয়ায় তারা আজকে ক্লাসে উপস্থিত হতে পারেনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আজ রবিবার ছুটি না থাকলেও সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্লাস ছুটি থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বন্ধের নোটিশ দেয়া হলে ক্লাস বন্ধ থাকবে, না দেওয়া হলে ক্লাস বন্ধ থাকবে না। এখানে আমার বলার কিছু নেই।

শহীদ জিয়া মেডিকেলের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
‘গুপ্ত’ সন্দেহে নয়, সাংগঠনিক নিষ্ক্রিয়তায় ছাত্রদল থেকে এক ন…
  • ১৫ নভেম্বর ২০২৬
উৎপাদনের সাফল্য নয়, কৃষকের ন্যায্য অধিকারই হোক কৃষি উন্নয়নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের সেঞ্চুরি, লিটনকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস
  • ১৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে কাদম্বরীর সঙ্গে তুলনা করলেন রুমিন ফারহানা
  • ১৫ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950