র‌্যাগিংয়ের দায়ে এবার জাবির ৭ শিক্ষার্থী বহিষ্কার

০৩ মার্চ ২০১৯, ০৬:৫৫ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

র‌্যাগিংয়ের দায়ে এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্টার রহিমা কানিজ। বহিষ্কৃতদের সবাই পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী বলে জানান তিনি।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, জাহানারা ইমাম হলের শিক্ষার্থী কিফায়াত সাদমান ইশাদি ও রুবাইয়া বিনতে হাশেম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থী অংকন ভদ্র, সাইফুর রহমান সরকার, নাজ্জাশি সুলতান এবং মওলানা ভাসানী হলের শিক্ষার্থী রাকিব হোসেন ও তানভীর আহমেদ শুভ।সাময়িক বহিষ্কার থাকাকালীন সময়ে তারা হলে অবস্থান ও ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

এদিকে র‌্যাগিংয়ের এই ঘটনা অধিক তদন্তের জন্য নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আরো রয়েছেন গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মজিবর রহমান, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শফি মুহাম্মদ তারেক ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা।

এর আগে গত সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর তিনটার দিকে জাহাঙ্গীরনগর স্কুল এন্ড কলেজ মাঠে র‍্যাগিং এর এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গেলে ৪৭তম ব্যাচের শিক্ষার্থীরা বাইকে করে পালিয়ে যায়। এসময় ৪৮তম ব্যাচের এক ছাত্রী প্রক্টরের কাছে অভিযোগ করেন, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে ৪৭তম ব্যাচের শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিং এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে প্রশাসনের উদ্যোগে পরপর দুইদিন র‍্যাগিং সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।

এর আগে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসন র‍্যাগিংয়ের দায়ে তাদের ৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করে।

সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬
পে স্কেল চেয়ে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সরকারি কর্মচারীরা, প…
  • ০৬ এপ্রিল ২০২৬
নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছ…
  • ০৬ এপ্রিল ২০২৬
দেশে স্বর্ণের দামে বড় পতন
  • ০৬ এপ্রিল ২০২৬