কর্মশালায় শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দিচ্ছেন প্রশিক্ষকরা © টিডিসি ফটো
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আবৃত্তি সংসদের উদ্যোগেসহ শিক্ষামূলক ‘ওয়ার্কশপ অন মিডিয়া ক্যারিয়ার’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১ ও ২মার্চ এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার প্রথমদিন চ্যানেল টুয়েন্টি ফোরের নিউজ উপস্থাপিকা নুসরাত জাহান, বাংলাদেশ প্রতিদিনের সাবেক নিউজ এডিটর লুৎফুর রহমান হিমেল, যমুনা টেলিভিশনের নিউজ উপস্থাপক ও নিউজ রিপোর্টার রাহাত মিনহাজ তাদের নিজস্ব বিষয়ের উপর শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন।
দ্বিতীয় দিনে আর জে সাব্বির, চ্যানেল টুয়েন্টি ফোরের সিনিয়র নিউজ উপস্থাপক ফারাবি হাফিজ, চ্যানেল টুয়েন্টি ফোরের সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট শাকিল মাহমুদ কর্মশালায় প্রশিক্ষণ দেন।
কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সনদপত্র বিতরনের সময় সংগঠনের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপদেষ্টা কামরুল ইসলাম জুয়েল, চ্যানেল টুয়েন্টি ফোরের সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট শাকিল মাহমুদ, সংগঠনের সভাপতি নওরীন আহমেদ, সাধারণ সম্পাদক মো. আশিক সাফাত ও সংগঠনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।