ইবিতে তিন দিনব্যাপী একুশে গ্রন্থমেলা শুরু

১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২০ PM
একুশে ফেব্রুয়ারী উপলক্ষে আজ থেকে ইসলামী  বিশ্ববিদ্যালয়ে  তিন দিনব্যাপী একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে

একুশে ফেব্রুয়ারী উপলক্ষে আজ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে © টিডিসি ফটো

একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১টায় গ্রন্থমেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি।

মেলার উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা ও বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক শামসুজ্জামান খান। এছাড়া প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হাসান আজিজুল হক।

একুশে গ্রন্থমেলা উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘আমাদের দেশে বইমেলা অনেকটা ঢাকা ও শহরকেন্দ্রীক হয়ে গেছে। এটিকে যদি আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামে-গঞ্জে ছড়িয়ে দিতে পারি তাহলে দেশে সাংস্কৃতিক বিপ্লব ঘটবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর এ ধারা অব্যহত থাকবে।’

ইবিতে প্রথমবারের মতো একুশে গ্রন্থমেলার আয়োজন করায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে

এদিকে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো একুশে গ্রন্থমেলার আয়োজন করায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। গ্রন্থমেলা উপলক্ষে হাতের নাগালেই পছন্দের লেখকদের বই সংগ্রহ করতে পেরে আন্দন প্রকাশ করেছেন অনেকে।

বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আদিল হোসেন বলেন, ‘নিজ ক্যাম্পাসে বইমেলা হচ্ছে এটা ভেবেই অনেক ভালো লাগছে। এই মেলা পড়াশোনার পাশাপাশি আমাদের লেখা-লেখির প্রতিও আগ্রহী করে তুলবে। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবছর এ মেলার আয়োজন করুক।’

 

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদের আলোয় ঈদের গল্প: তরুণদের চোখে উৎসবের আনন্দ
  • ১৮ মার্চ ২০২৬
নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার
  • ১৮ মার্চ ২০২৬
তারুণ্যের চোখে ঈদ: ভালোবাসা, সম্প্রীতি ও মিলনের বহুরঙা অনুভ…
  • ১৮ মার্চ ২০২৬
‘চাকরির বয়স ৪০ বছর, এই প্রথম কোনো শিক্ষার্থীর হাতে আমাকে মা…
  • ১৮ মার্চ ২০২৬
ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা: নৈতিকতার কণ্ঠ কি আরও জো…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence