শিশু কিশোরদের গড়ে তোলার উপযুক্ত সময় স্কুলজীবন: চবি উপাচার্য

১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৪৯ PM
চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে উপাচার্যে বক্তব্য প্রদান

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে উপাচার্যে বক্তব্য প্রদান © টিডিসি ফটো

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, শিশু-কিশোরদের সুস্থ-সবল ও সুন্দর করে গড়ে তোলার উপযুক্ত সময় হচ্ছে স্কুলজীবন তাই সুস্থ শরীর গঠনে তাদেরকে নিয়মিত ক্রীড়া-খেলাধুলা ও শরীর চর্চার প্রতি উৎসাহ যোগাতে হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনিে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদ।

উপাচার্য বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর দায়িত্ব স্কুলের সম্মানিত শিক্ষক ও অভিভাবকদের। শরীর ভালো থাকলে মনও প্রফুল্ল থাকে। তাছাড়া, সুশৃঙ্খল জীবন গঠনে ক্রীড়া-খেলাধুলা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। তাই শিশু-কিশোরদের নিয়মিত ক্রীড়া অনুশীলনের মাধ্যমে সুস্থ-সুন্দর জীবন গঠন ও ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখতে হবে।

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. মোয়াজ্জেম হোসেন। শুরুতে পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক পাঠ ও জাতীয় সংগীত গাওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক জনাব মো. আবু জাফর ও জনাব মো. সোলায়মান।

 

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close