পড়াশুনার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতি চর্চাও প্রয়োজন: শিক্ষামন্ত্রী

১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১১ PM
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করছেন শিক্ষমন্ত্রী

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করছেন শিক্ষমন্ত্রী © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পড়াশুনার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতি চর্চাও প্রয়োজন। শারীরিক, মানসিক ও আত্মিক বিকাশের জন্য ক্রীড়া প্রতিযোগিতা জরুরী। রবিবার রাজধানীর ইডেন মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর সমাপনী পর্ব এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। সমাজকে এগিয়ে নেয়ার জন্য সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে নিজেদের তৈরি করতে হবে। নৈতিকতা-মানবিকতা মিলিয়ে একজন পরিপূর্ণ মানুষ হতে হবে। 

তিনি বলেন, শিক্ষাখাতে গত ১০ বছরে যে বিশাল অর্জন হয়েছে, তা আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই। যে যে জায়গায় চ্যালেঞ্জ আছে, তা মোকাবিলা করে শিক্ষাকে এগিয়ে নিতে চাই। 

শিক্ষামন্ত্রী আরও বলেন, উন্নয়ন ও এগিয়ে যাওয়ার প্রক্রিয়ায় নারী, পুরুষ উভয়ের সমান অংশগ্রহন প্রয়োজন। সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর সমান অংশগ্রহন প্রয়োজন। তিনি বলেন, নারীরা আজ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। সকল পেশায় তারা কাজ করছেন। দক্ষতা ও সাফল্যের স্বাক্ষর রাখছেন। বঙ্গবন্ধু-কন্যা জননেত্রী শেখ হাসিনা নারীদের অগ্রযাত্রায় এত বড় সুযোগ করে দিয়েছেন। তার সরকার নারীদের এগিয়ে যাবার পথে যত প্রতিবন্ধকতা আছে, তা দূর করার চেষ্টা করছে। 

ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ড. শামসুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, করিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, ইডেন মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার এবং কলেজ ছাত্রলীগের আহবায়ক তাসলিমা আক্তার।

‘প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ’
  • ১৫ নভেম্বর ২০২৬
জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950