ইবিতে পিঠা উৎসব

১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৯ PM
ইবির পিঠা উৎসবে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী

ইবির পিঠা উৎসবে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী © টিডিসি ফটো

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সব পিঠার সমাহার নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজন করেছে পিঠা উৎসব। বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০তম (এমবিএ) ব্যাচের আয়োজনে রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিমনিশিয়ামের সামনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে ভাপা পুলি, ভ্যানিলা পুডিং, হৃদয় হরণ, সাঁচের নক্সী, ঝিনুক, গোলাপ পিঠাসহ প্রায় ৩৫ রকমের পিঠা পাওয়া যাচ্ছে।

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়ার সভাপতিত্বে ও অধ্যাপক ড. জাকির হোসেনের সঞ্চালনায় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

এছাড়া উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান, দেশরত্ন শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শেলীনা নাসরীন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ান ইসলাম, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমান প্রমুখ।

 

‘প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ’
  • ১৫ নভেম্বর ২০২৬
জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950