জাবিতে ওয়াজেদ মিয়ার ৭৮তম জন্মদিন পালন

১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২০ PM
শিশুদের মাঝে খাবার বিতরণ করছে ছাত্রলীগ

শিশুদের মাঝে খাবার বিতরণ করছে ছাত্রলীগ © টিডিসি ফটো

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও বরেণ্য পরমাণু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৭৮তম জন্মদিন পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হল শাখা ছাত্রলীগ। জন্মদিন উপলক্ষে শনিবার রাত ৮টার দিকে সালাম বরকত হলের সামনে প্রায় ৫০জন অসহায় ও দুঃস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করে ছাত্রলীগ।

খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল। এসময় তারা অসহায় ও দুঃস্থ শিশুদের সাথে রাতের খাবার খান। এছাড়াও বিস্ববিদ্যালয়ের বিভিন্ন হলের বিভিন্ন স্তরের ছাত্রলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে শহীদ সালাম বরকত হল ও আ ফ ম কামালউদ্দিন হল সংলগ্ন মসজিদে বাদ আসর নামাযের পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া ১৯৬৭ সালের ১৭ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ্য কন্যা ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি তার সমগ্র কর্মজীবনে মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে দেশ, জাতি ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তার লেখা ৪৬৪ পৃষ্ঠার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ’ শিরোনামের গ্রন্থটি ১৯৯৩ সালের জানুয়ারিতে এবং ৩২০ পৃষ্ঠার ‘বাংলাদেশের রাজনীতি ও সরকারের চালচিত্র’ শিরোনামের গ্রন্থটি ১৯৯৫ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে প্রকাশিত হয়।

তিনি ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং ২০০৯ সালের ৯ মে মৃত্যুবরণ করেন। নিজ ইচ্ছানুযায়ী রংপুরের ফতেহপুরে মিয়াবাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

‘প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ’
  • ১৫ নভেম্বর ২০২৬
জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950