শুধু সত্য বললেই হবে না, সত্য প্রতিষ্ঠা করতে হবে: মোজ্জাম্মেল হক

১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫১ PM
বক্তৃতা করছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

বক্তৃতা করছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক © টিডিসি ফটো

‘শুধু সত্য বললেই হবে না, সত্য প্রতিষ্ঠা করতে হবে।’ হাক্কানী মিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা বলেন। ‘সত্য প্রতিষ্ঠায় জাতিকে উদ্বুদ্ধ করার এখনই সময়’ এই শ্লোগানকে সামনে রেখে আজ শনিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে হাক্কানী মিশনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।

খালেদা খানম রুনুর পৌরহিত্যে প্রধান অতিথি হিসেবে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.এম এ মান্নান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল ও হাক্কানী মিশনের প্রধান উপদেষ্টা অ্যাড. এ কে এম সোহেল আহমেদ।

এছাড়া আলোচনায় আরো অংশ নেন বিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান বাহাদুর ব্যাপারী, ঢাকা বিশ্ববিদ্যালয় পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সুমনকান্তি বড়ুয়া, আমাদের পাঠচক্রের পরিচালক এসজি কিবরিয়া দীপু, রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ, বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্মল রোজারিও, কুরআন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক শাহ্ ফাতেমা আফরোজ নাসরিন।

মোজ্জাম্মেল হক বলেন, ১৯৭০ সালের নির্বাচনে মানুষ আওয়ামী লীগে ভোট দিয়েছিল। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা দেশকে স্বাধীন করেছি। জাতির অন্যতম লক্ষ্য ছিল, ধর্ম যার যার রাষ্ট্র সবার। এদেশের একশ্রেণীর ধর্ম ব্যবসায়ী চির সত্যকে অবলম্বন করে এদেশে ধর্ম ভিত্তিক রাজনীতি শুরু করেছে। তারা ৭২ এর সংবিধানকে লঙ্ঘন করেছেন। যা জননেত্রী শেখ হাসিনা পুন:প্রতিষ্ঠা করেছেন।

তিনি আরো বলেন, রাষ্ট্রের কোন ধর্ম থাকতে পারে না। এটা নিরর্থক, মিথ্যা ছাড়া কিছু নয়। রাষ্ট্র ধর্মভিত্তিক হবে এমন অবস্থা থেকে বেড়িয়ে আসতে পারছি। ধর্মের পুন:প্রতিষ্ঠা করতে পারছি। বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তিতে চলবে। হাক্কানী মিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, হাক্কানী মিশন ধর্মের বিষয়ে সবসময় সোচ্চার। তারা ন্যায় ও সত্যের জন্য বিভিন্ন সময় অন্যতম অবদান রেখেছেন। শুধু সত্য বললেই হবে না, সত্য প্রতিষ্ঠা করতে হবে।

অ্যাড. একে এম সোহেল বলেন, ‘আমার সত্য আমি বাঙালি কিন্তু স্বাধীনতার এত বছর পরেও আমরা সত্যকে প্রতিষ্ঠা করতে পারি নাই। রাষ্ট্রধর্ম ইসলামকে রেখে দেওয়া হল।শোষণহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি নাই। এই কয়দিন আগে পত্রিকায় এসেছে, বাংলাদেশের সম্পদ কয়েকজন ব্যক্তির কাছে পুঞ্জীভূত হচ্ছে। তাহলে কি আমরা আমাদের সত্যকে ধারণ করতে পারছি? পারি নাই। ’

ড. এম এম মান্নান বলেন, ‘সত্যের আড়ালে ইতিহাস আমাদের অনেক অসত্য শিখিয়েছে। টুইটার ফেসবুক আমাদের সত্যকে মাঠ থেকে সরিয়ে দিচ্ছে। মিডিয়াগুলো অনেক সময় সত্যকে অসত্য করেছে। সত্য প্রকাশ করতে হলে সুস্থ মন দরকার, অপরাধী মন দিয়ে সত্যকে ধারণ করা যায় না। সত্যকে কখনও মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না। সত্যকে ঢেকে রাখলে জাতি কখনও ভাল হতে পারে না। আমাদের দায়িত্ব হলো সত্যকে প্রতিষ্ঠা করা, সত্যের ইতিহাস গড়া। ’

মীজানুর রহমান বলেন, ‘আজ পর্যন্ত স্যাররা যা পড়িয়েছেন তা সব আপাতত সত্য। এই মহাবিশ্বের তুলনায় আমি অতি তুচ্ছ। আমাদের চারপাশের বইয়ে অনেক কিছু লিখা আছে এগুলো সব সত্য নয়। ’

‘প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ’
  • ১৫ নভেম্বর ২০২৬
জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950