বর্ণিল আয়োজনে তিতুমীর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৩৭ PM
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা © টিডিসি ফটো

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সরকারি তিতুমীর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে পুরো ক্যাম্পাসকে বর্ণিল সাজে সাজানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থী এবং বর্তমান সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনসি।

কলেজের অধ্যক্ষ মো. অধ্যাপক আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ, সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মোড়লসহ সাধারণ শিক্ষার্থীরা। 

সকালে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রধান অতিথি শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় কলেজ শাখার বিএনসিসি ক্যাডেটদের অভ্যর্থনা গ্রহণ করে প্যারেড উপভোগ করেন তিনি।

লাল গালিচায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনসিকে বরণ করে নিল কলেজ কর্তৃপক্ষ

 

সরকারি তিতুমীর কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯-এ ছেলেদের মধ্য থেকে শ্রেষ্ঠ ক্রীড়াবিদ নির্বাচিত হন সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. আরমান এবং মেয়েদের মধ্য থেকে শ্রেষ্ঠ ক্রীড়াবিদ নির্বাচিত হন গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্রী রায়হানা আক্তার রুমি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনসিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে কলেজ ছাত্রলীগ

 

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনসি শ্রেষ্ঠ ক্রীড়াবিদসহ অন্যান্য বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

‘প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ’
  • ১৫ নভেম্বর ২০২৬
জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950