বিশ্ববিদ্যালয় ভ্রমর হয়ে বিষ নয়, মৌমাছি হয়ে মধু আহরণের জায়গা

১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০৬ PM
রাবিতে নবীনবরণ অনুষ্ঠানে বাগেরহাট জেলা সমিতির শিক্ষার্থীরা

রাবিতে নবীনবরণ অনুষ্ঠানে বাগেরহাট জেলা সমিতির শিক্ষার্থীরা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় বাগেরহাট জেলা সমিতির উদ্যোগে জেলার শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতি ইউসুফ আলী শিমুলের সভপতিত্বে এসময় বক্তারা নবীনদের উদ্দেশ্যে বলেন, ‘মনে রাখতে হবে এ বিশ্ববিদ্যালয় একটি ফুলের মতো। এই ফুল থেকে মৌমাছি হয়ে তোমরা মধু আহরণ কবরে। কিন্তু এখানে প্রজাপতির সৌন্দর্য্য উপভোগ বা ভ্রমর হয়ে বিষ আহরণ করবে না। মনে রাখবে, অবশ্যই মানুষ হিসেবে সকল মানুষকে শ্রদ্ধা করবে এবং শেকড় বাবা-মাকে কখনও উপেক্ষা করবে না। ’

বক্তারা আরও বলেন, জীবন সম্পর্কে ইতিবাচক ধারণা ছাড়া উন্নতি করা সম্ভব নয়। তাই নিজের নিয়ন্ত্রণ নিজের কাছে। সকল অপশক্তি থেকে দূরে থেকে আত্ম উন্নয়নের প্রচেষ্টা থাকতে হবে।

এছাড়া বাগেরহাট জেলা সমিতির সাধারণ সম্পাদক মৌ সাহা ও সদস্য তৌফিক আজমিম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ জাবেদ হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম, মার্কেটিং বিভাগের অধ্যাপক শুভ্রা রাণী চন্দা, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. কায়েস, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইলিয়াস হোসাইন প্রমুখ।

‘প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ’
  • ১৫ নভেম্বর ২০২৬
জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950