উদ্ভাবন ও জবাবদিহিতা মানসম্পন্ন উচ্চশিক্ষার সূচক: ইবি উপাচার্য

১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৩৫ PM
ইবিতে কর্মশালায় বক্তৃতা করছন উপাচার্য

ইবিতে কর্মশালায় বক্তৃতা করছন উপাচার্য © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেছেন, ‘উদ্ভাবন, স্বচ্ছতা ও জবাবদিহিতা মানসম্পন্ন উচ্চশিক্ষার সূচক। মানসম্পন্ন উচ্চশিক্ষার ক্ষেত্রে এ বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তাহলে এর মাধ্যমে আমারা একুশ শতকের সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করতে সক্ষম হব।’

শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত ‘বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা পরিপ্রেক্ষিত ইসলামী বিশ্ববিদ্যালয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। ঠিক এমনি একটি সময় আমরা শিক্ষা পরিবারের সদস্যরা সরকার কর্তৃক নির্দেশিত এবং আমাদের উদ্ভাবিত দুই পক্ষের সমন্বয়ে উচ্চ শিক্ষায় বিপ্লব ঘটাবার প্রচেষ্টায় নিয়োজিত রয়েছি।’

তিনি বলেন, ‘আমাদের মানুষ গড়ার কারিগর শিক্ষক যারা শিক্ষা ক্ষেত্রে রয়েছেন এবং তাদের সহায়তার জন্য যেসকল কর্মকর্তা-কর্মচারী রয়েছেন তাদের সাথে সরকারের পক্ষে যারা কাজ করছেন তাদের ভাব-বিনিময়ের সুযোগ সৃষ্টি করেছে আজকের এই অনুষ্ঠান। এটি আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি মাইল ফলক হয়ে থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এতে স্বগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফোকাল পয়েন্ট ও উপ-রেজিস্ট্রার (প্রশাসন) নওয়াব আলী খান।

এছাড়া কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ কামরুল হাসান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন, মন্ত্রিপরিষদ বিভাগের কর্মসম্পাদন ব্যবস্থাপনা (বাস্তবায়ন পরিবীক্ষণ-২) সিনিয়র সহকারী সচিব আর এইচ এম আলাওল কবির, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।

 

‘প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ’
  • ১৫ নভেম্বর ২০২৬
জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950