চবিতে টেপে মোড়ানো বোমা সদৃশ বেগুন উদ্ধার

১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৪ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ভবনের সামনে থেকে বোমা সদৃশ একটি টেপ মুড়ানো বেগুন উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এটি উদ্ধার করেন। এ সময় বোমা নিষ্ক্রিয়করণে সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের পাঁচ সদস্যের একটি টিম অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, কেউ বেগুনে টেপ মুড়িয়ে বোমার মত করে আতঙ্ক সৃষ্টি করতে এ কাজ করেছে। পরে সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করলে সেটা ধরা পড়ে।

এর আগে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিনের কার্যালয়ের সামনে বোমা সদৃশ কিছু একটা পড়ে থাকতে দেখে বিশ্ববিদ্যালয় কর্মচারীরা পুলিশকে খবর দিলে পুলিশ নিরাপদ দূরত্বে থেকে আশপাশের এলাকা ঘিরে রাখে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close