জয়পুরহাট সরকারি কলেজ

স্বৈরাচার বিরোধী দিবসে বিক্ষোভ মিছিল ছাত্রজোটের

১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৮ PM
স্বৈরাচার বিরোধী দিবসে বিক্ষোভ মিছিল 
করছে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা

স্বৈরাচার বিরোধী দিবসে বিক্ষোভ মিছিল করছে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা © সংগৃহীত

জয়পুরহাট সরকারি কলেজে স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন করেছে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। এসময় ১৪ ফেব্রুয়ারিকে ভালোবাসার নামে ‘বায়বীয়’ দিবস পালনের চেয়ে স্বৈরাচার প্রতিরোধ দিবসের প্রতি গুরুত্বারোপ করেন জোটের নেতাকর্মীরা।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২টায় কলেজের শহীদ মিনার চত্বর থেকে একটি মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে শহীদ মিনারে সমাবেশ শুরু হয়। সমাবেশ চলাকালে কলেজ প্রশাসনের বাধায়, সমাবেশ তাৎক্ষনিক সমাপ্ত করেন জোটের নেতারা।

প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক রিফাত আমিন রিয়নের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কলেজ ছাত্র ফ্রন্টের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) আহ্বায়ক রেহেনা পারভিন খুশি, ছাত্র ফ্রন্টের সভাপতি জয়ন্ত কুমার, ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রেজুয়ান আহমেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ১৪ ফেব্রুয়ারিকে ভালোবাসার নামে একটি বায়বীয় দিবস পালন করে স্বৈরাচারী প্রতিরোধ দিবসকে বর্তমান প্রজন্মের কাছে ভুলিয়ে দেয়া হচ্ছে। ওই স্বৈরাচার প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে মানুষ এখনো তাদের অধিকার আদায়ের আন্দোলন করতে সাহস পায়।

এ সময় জোটের বক্তারা বলেন, ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি মজিদ খান শিক্ষা নীতির বিরুদ্ধে চলমান আন্দোলনে স্বৈরশাসক এরশাদ পুলিশ বাহিনী দিয়ে গুলি চালিয়ে হত্যা করে ১০ ছাত্রনেতাকে। সারাদেশে গ্রেফতার হন প্রায় ১ হাজার ৩০০ জন।

মজিদ খানের শিক্ষা সংকোচন, বাণিজ্যিকরণ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গড়ে ওঠা সেই আন্দোলনকে সংহতি জানিয়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

প্রগতিশীল ছাত্র জোটের নেতারা দাবি জানিয়ে বলেন, কলেজে ক্যাম্পাস শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া খুবই জরুরি এবং প্রয়োজন। ছাত্র জোট নির্বাচনের জন্য উদ্যোগী বলে সমাবেশ থেকে বলা হয়।

‘দলীয় কর্মী’ উল্লেখ করে সরকারি ডাক্তারকে বহিষ্কার করল জামায়…
  • ১৫ নভেম্বর ২০২৬
এনএসইউ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘অ্যালামনাই…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ’
  • ১৫ নভেম্বর ২০২৬
জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950