রাবিতে প্রেম বঞ্চিতদের বিক্ষোভ

দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়

১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:২২ PM
রাবিতে বিক্ষোভ মিছিল

রাবিতে বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

‘তুমি কে আমি কে? বঞ্চিত বঞ্চিত, কেউ পাবে তো কেউ পাবে না তা হবে না হবে না। দেহ দিয়ে প্রেম নয় মন দিয়ে প্রেম হয়, প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না।’ এমন সব স্লোগান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রেম বঞ্চিত সংঘের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বরে বিশ্ব ভালাবাসা দিবস উপলক্ষ্যে এই ব্যতিক্রমি কর্মসূচীর আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রেম বঞ্চিত সংঘের সভাপতি মোল্লাহ মোহাম্মদ সাইদ ও সাধারণ সম্পাদক মাহফুজুল সুমনের নেতৃত্বে এসময় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী কর্মসূচীতে অংশ নেন।

এমন আয়োজন কেন? জানতে চাইলে সভাপতি মোল্লাহ সাইদ বলেন, আমেরিকার এক গবেষণায় দেখা গেছে ৮৮ শতাংশ লোক সিঙ্গেল। এতে প্রমাণিত হয় একটা বড় অংশ প্রেম বঞ্চিত। তাই প্রেমের অধিকার বঞ্চিতদের দাবি আদায়ে আমরা বদ্ধ পরিকর।
এছাড়া আয়োজনের মধ্যে ছিলো কবিতা উৎসব, গণস্বাক্ষর কর্মসূচী ও দরিদ্র-পথশিশুদের আহার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘দলীয় কর্মী’ উল্লেখ করে সরকারি ডাক্তারকে বহিষ্কার করল জামায়…
  • ১৫ নভেম্বর ২০২৬
এনএসইউ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘অ্যালামনাই…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ’
  • ১৫ নভেম্বর ২০২৬
জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950