জাবি ক্যাম্পাসে বসন্তের আগমনী বার্তা

১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:২১ PM

© ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রূপের বর্ণনা দেওয়া খুব কঠিন না হলেও অত সোজা না। বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমির একেক ঋতুতে একেক রূপ। শীতের সময় অতিথি পাখির কলতানে মুগ্ধ হিম নগরী, আবার সাংস্কৃতিক উৎসবের সেরা বিদ্যাপীঠ হিসেবে সাংস্কৃতিক রাজধানী।সব ছাপিয়ে যখন ক্যাম্পাসে বসন্তের আগমন ঘটে তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার ব্রান্ড পরিচয় ‘সবুজ ক্যাম্পাস’ হিসেবে পরিপূর্ণ হয়ে উঠে।

আসছে বুধবার (১৩ই ফেব্রুয়ারি) বাংলার ঋতুরাজ বসন্তের প্রথম মাস ‘ফাল্গুন’ এর শুরু। অর্থাৎ ঋতুরাজ বসন্তকালের ফুলের ঘ্রাণে ঘ্রাণে ভরে যাবে বাংলার মায়াবতী প্রকৃতি।

জাবি ক্যাম্পাসের লেক

 

কিন্তু এই মায়াবিনী প্রকৃতি নিয়ম মেনেই বা কেন আসবে। তাইতো জাহাঙ্গীরনগরে বসন্তের আগমনী বার্তা নিয়ে হাজির পলাশ ফুল, শিমুল ফুল, আমের মুকুল। এইজন্য ইদানীং হল থেকে সকাল সকাল কোকিলের মিহি সুরে ডাকা আওয়াজে ঘুম ভাঙছে অনেক শিক্ষার্থীর।

এর আগে ক্যাম্পাসের মেহমান’রা (পরিযায়ী পাখি) তাদের নীড়ে ফিরে যাচ্ছে আর বসন্তকে বরন করতে প্রস্তুতি নিচ্ছে জাবির সবুজে সমারোহ লেক গুলো।

ক্যাম্পাসে ফুটছে পলাশ ফুল

 

ক্যাম্পাসের বসন্তের আগমনী নিয়ে আল বেরুনী হলের শিক্ষার্থী সানিউল ইসলাম সাইদ বলেন,‘লাল দালান আর সবুজ বাসের জাহাঙ্গীরনগরে বরাবরের মতো এবারো আগেভাগেই বসন্তের আমেজ লক্ষ করা যাচ্ছে, সকাল সকাল কোকিলের ডাক, পলাশ ফুল ও অতিথি পাখি শূন্য লেক গুলো তাই জানান দিচ্ছে।’

বিসিএস একটা হাইপ, একটা ট্রাপ আর সমাজ-পরিবারের চাপিয়ে দেয়া প…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন
  • ০৬ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ …
  • ০৬ এপ্রিল ২০২৬
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি নিলে নিষেধাজ্ঞা
  • ০৬ এপ্রিল ২০২৬
close