জাবিতে উৎসব মুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন

১০ ফেব্রুয়ারি ২০১৯, ০২:০২ PM
জাবিতে সরস্বতী পূজাে উদযাপন

জাবিতে সরস্বতী পূজাে উদযাপন © টিডিসি ফটো

শীতের শেষে যখন প্রকৃতিতে বসন্তের আমেজ ঠিক তখনই বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যম্পাস। বাণী অর্চনার মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অনুষদ এবং বিভাগে বিদ্যার দেবীর পূজা অর্পণ শুরু হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা বিদ্যার দেবীর কাছে শিক্ষার আকুলতা জানিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করেন।

রবিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের প্রধান পুরোহিত দ্বারা প্রতিমা স্থাপন ও বাণী অর্চনা দিয়ে শুরু করা হয় বিদ্যার দেবী সরস্বতী পূজা। এরপর পুষ্পাঞ্জলী এবং প্রসাদ বিতরণ করা হয়।

কেন্দ্রীয় মন্দির ও বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন বলেন, ‘বিদ্যার দেবী সরস্বতী পূজা সকল শিক্ষার্থীর আর্শীবাদের কারন হোক, এবং সকলেই সম্প্রীতির সাথে পূজা শেষ করুক এটাই আশা রাখি’। এ সময় আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যলয়ের রেজিস্টার রহিমা কানিজ , কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগুল কৃষ্ণ দাস, অধ্যাপক তপন কুমার সাহা প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সরস্বতী পূজা উদযাপন কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী বিকাশ দাস বলেন,‘ আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে সরস্বতী পূজা উপলক্ষ্যে দিনব্যাপি বিভিন্ন আয়োজন করা হয়েছে। সকালে পূজা শুরু হয়ে পুষ্পাঞ্জলী হলো দুপুরে বিরতি আছে আর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাদের এমন আয়োজনে সহযোগিতা করার জন্য’।

দিনব্যাপী নানা কর্মসূচি ছাড়াও সন্ধ্যায় আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছে বিভিন্ন পূজামন্ডপের সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির ছাড়াও কলা ও মানবিক অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগ, রসায়ন বিভাগ, পর্দাথ বিভাগ, পরিসংখ্যান বিভাগ, নাটক ও নাট্যতত্ব বিভাগ, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, আ ফ ম কামালউদ্দিন হল, আল বেরুনী হল এ প্রশাসন ও শিক্ষার্থীদের উদ্যোগে সরস্বতী পূজা উদযাপন এর ব্যবস্থা গ্রহণ করা হয়।

উল্লেখ্য, প্রতিবছর সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের মহোৎসব শুক্লাপঞ্চমীর পূণ্যতিথিতে বাগদ্বেবী শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়ে থাকে।

বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে গুলি, গুলিবিদ্ধ ২
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950