বিজ্ঞান মেলার প্রথম দিনে জাবির আকাশে ড্রোন

০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫৮ PM
মেলায় এক শিক্ষার্থী  উদ্ভবন নিয়ে কথা বলছেন

মেলায় এক শিক্ষার্থী উদ্ভবন নিয়ে কথা বলছেন © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শুধু প্রকৃতির রানী ও সাংস্কৃতিক নগরী নয়। এখানে যেমন প্রজাপতি মেলা, পাখি মেলা, হিম উৎসব, পিঠা মেলা, বৈশাখী মেলা, গানের কনসার্ট হয়। তেমনি বিজ্ঞানের মেধাবীদের নিয়ে প্রতিবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আয়োজন করে আসছে জাতীয় বিজ্ঞান মেলা।

তারই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে উদ্বোধনি অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো তৃতীয় জাতীয় বিজ্ঞান মেলা ২০১৯। মেলায় প্রথমদিনেই চমক লাগায় ফিউচার ইনভেনশন ক্লাবের ড্রোন প্রজেক্ট। ড্রোনটি উড়ানোর সময় অনেক কৌতূহলই মানুষ সেখানে ভিড় জমান। প্রজেক্ট টিমের সদস্যরা দ্যা ডেইলি ক্যাম্পাস'কে জানান, এটি দিয়ে বিভিন্ন উদ্ধার কার্য, অপরাধীদের ধরতে সহায়তা ছাড়াও জরুরি মুহূর্তে এটি ব্যবহার উপযোগী।

এছাড়াও মেলায় হাইড্রোলিক ব্রিজ, সাইবার ক্রাইম নিয়ে অত্যাধুনিক সৃজনশীল প্রজেক্ট উপস্থাপন করা হয়। প্রজেক্ট প্রেজেন্টেশন কম্পিটিশনে স্কুল কলেজ থেকে প্রায় ৭৫টি প্রজেক্ট টিম অংশগ্রহণ করে। খুলনা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাড়াও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মোট ৮টি দল এতে অংশগ্রহণ করে। প্রজেক্ট প্রেজেন্টেশন ছাড়াও এতে সাইন্স কুইজ, আইডিয়া কন্টেস্কেটর বিভিন্ন ক্যাটাগরিতে প্রায়  ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এদিকে মেলার উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন,'বিজ্ঞানের এই অগ্রযাত্রার যুগে তরুণদের নতুন প্লাটফর্ম এ মেলার গুরুত্ব অনেক বেশী। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে মেধার প্রতিযোগিতার মাধ্যমে বিজ্ঞানের উৎকর্ষসাধন করেছে।'

এসময় আরো উপস্থিত ছিলেন সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. খবিরউদ্দিন, ড. শাহেদুর রহমান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। উদ্বোধনি অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন তারেক আজিজ ও আফিফা আঞ্জুম ঐশি।

বিসিএস একটা হাইপ, একটা ট্রাপ আর সমাজ-পরিবারের চাপিয়ে দেয়া প…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন
  • ০৬ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ …
  • ০৬ এপ্রিল ২০২৬
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি নিলে নিষেধাজ্ঞা
  • ০৬ এপ্রিল ২০২৬
close