কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বাড়িতে যাওয়ার কি দরকার, শীতের পিঠা বিভাগে এবার!

০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:২৬ PM
ফাইল ফটো

ফাইল ফটো © টিডিসি ফটো

পিঠা পার্বণের দেশ বাংলাদেশ। পিঠা খেতে কার না ভালো লাগে, তাও যদি আবার হয় শীতকালীন বাহারি পিঠা থরে-বিথরে সাজানো। বলছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের আয়োজিত পিঠা উৎসবের কথা। বাঙ্গালীপনা আর বাংলাকে ধরে রাখতেই এমন আয়োজন বাংলা বিভাগের। হৃদয়-মননে বাঙ্গালীর অস্তিত্বের কথা স্মরণ করিয়ে দেয় এই পিঠা। পিঠাতেও ফুটে উঠে মানুষের জীবনের রসবোধ, আকাঙ্ক্ষা, আর সৃজনশীল চিন্তা চেতনা। এই পিঠার স্বাদে পাওয়া যায়, জীবনেরও সাধ।

সকাল থেকেই ব্যস্ত বাংলা বিভাগের শিক্ষার্থীরা। উৎসব মুখর সাজসজ্জায় ভরে উঠতে শুরু করেছে বাংলা বিভাগের করিডোর! পুরো ক্যাম্পাসের শিক্ষার্থীদের মনেই আনাগোনা কি হতে যাচ্ছে বাংলা বিভাগে! বেলা বাড়ার সাথে সাথে উত্তর পেয়ে যায় সবাই। আজ যে বাঙ্গালীর ঐতিহ্য তুলে ধরার পিঠা উৎসব বাংলা বিভাগে। পিঠার কথা মনে হতেই, স্মৃতিতে ভাসে সেই ঘরোয়া পরিবেশে কনকনে শীতে, ধুয়া উড়ানো সকালের কথা, যেখানে পরিবারের সবাই মিলে হাসি আনন্দে মুখে তোলা হয় পিঠা। সবার স্মৃতি যেন সেই পিঠাকে কেন্দ্র করেই, আজকের জন্য পিঠাই যেন সব।

বাহারি সাঁজে রকমারি পিঠার ঝুলি নিয়ে বসেছেন বাংলা বিভাগের শিক্ষার্থীরা। সে যে কত রকমের পিঠা! না দেখলে যেন ভাবাই যায় না। বাংলা বিভাগের নবীন শিক্ষার্থীদের হাতে বানানো প্রায় ৩২ প্রজাতির পিঠা। দেখলেই যেন অর্ধ-ভোজন। আর এসব পিঠার কি যে বাঁহারী নাম! লবঙ্গ লতিকা, কাঁকড়ি পিঠা, জামাই পিঠা, লিচু পিঠা-- এসব নামই আসলে প্রমাণ করে বাঙ্গালীর ঐতিহ্য, নামের সাথে কত মিল এর স্বাদের।

এ ছাড়াও রয়েছে ডিম পিঠা, পাটিসাপটা, নকশী পিঠা, ফুল পিঠা, দুধ পুলি, মেরা পিঠা, পুলি পিঠা, ভাপা পিঠা, নারিকেল পুলি পিঠা, তেলের পিঠা, দুধ চিতই পিঠা, শামুক পিঠা, ডালের পিঠা, আরো কত কি!

পিঠা উৎসবে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এমরান কবির চৌধুরী, বাংলা বিভাগের এমন আয়োজনে তিনিও যেন অবাক না হয়ে পারেন না, প্রতিটি পিঠার দিকে নজর তার ও! সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আরো প্রশাসনিক কর্মকর্তা, বাঁহারী এমন আয়োজনে মুগ্ধ সবাই।

বাংলা বিভাগের সভাপতি শাহাদ্দুজ্জামান মিল্কীর মুখে শোনা যায় বাঙ্গালীপনার কথা। বাংলার প্রাচীন ঐতিহ্যকে নব প্রজন্মের সামনে নতুনভাবে প্রদর্শন করার জন্যই এমন আয়োজন, আগামীতেও ব্যতিক্রমী কিছু করা হবে বলে জানান তিনি।

পিঠা উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের উৎসাহের যেন শেষ নেই! সবাই উৎসুক! সেলফী তোলা সহ নানান আনন্দে ব্যস্ত সবাই। দেখা যায় প্ল্যাকার্ডে ব্যতিক্রমী লিখা, "পিঠা খাইছুন" যা সবার মনকে একটু আলাদাভাবে আন্দোলিত করে।

   বাহারি  সব পিঠা

বাংলা বিভাগের শিক্ষার্থী আসাদ্দুজ্জামান শাহেদ বলেন, বাড়িতে যাওয়ার কি দরকার, শীতের পিঠা বিভাগে এবার! শিক্ষক আর শিক্ষার্থীদের পদচারণয় মুখর বিভাগ করিডোর। সবার মুখেই তৃপ্তির হাসি, এমন পিঠার আয়োজনে ঘরোয়া সাধ যেন ধরা দিয়েছে বাংলা বিভাগে। স্যাল্ফী তুলে কত রকমের ক্যাপশন! কার আগে কে কত বেশী ছবি তুলতে পারে পিঠার, এই যেন প্রতিযোগিতা চলছে সবার মাঝে।
বাংলা বিভাগ প্রাণবন্ত হয়ে উঠে পিঠা উৎসবে, ছোট বড় সবাই একই ছায়াতলে এসে ভাগা-ভাগি করে আনন্দ, ক্যাম্পাসের অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মাঝেও সাঁরা ফেলে এ উৎসব।

বাঙ্গালী-পনার এমন আয়োজন আকর্ষণ করে প্রতিটি বাঙ্গালীকেই। হৃদয়ে ধারণ করে, এ ভাবেই যেন পথ চলা হয় এই সংস্কৃতির মানুষগুলোর, হাসি -আয়োজনে জীবন যেন হয়ে উঠে আরো আনন্দময় এমনটাই মূল লক্ষ্য ছিলো এ পিঠা উৎসবের।

বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে গুলি, গুলিবিদ্ধ ২
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950