নজরুল বিশ্ববিদ্যালয়ে চারুশিক্ষা কার্যক্রম নিয়ে মুক্ত আলোচনা

০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩১ AM
চারুশিক্ষা কার্যক্রম নিয়ে মুক্ত আলোচনার অংশহগ্রহণকারীরা

চারুশিক্ষা কার্যক্রম নিয়ে মুক্ত আলোচনার অংশহগ্রহণকারীরা © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) চারুকলা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় কনফারেন্স কক্ষে চারুশিক্ষা কার্যক্রম পর্যালোচনা এবং পরিবেশনা বিদ্যা শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশসহ পর্তুগাল, নেদারল্যান্ড, স্পেন, পোল্যান্ড, চীন ও ভারতের চারুশিল্পী ও পারফরমাররা এতে অংশগ্রহণ করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

বিভিন্ন দেশ থেকে আগত অতিথি শিল্পীদের বরণ করে নেয় চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। পর্তুগাল, নেদারল্যান্ড, স্পেন, পোল্যান্ড, চীন, ভারত থেকে আগত চারুশিল্পী ও পারফরমাররা তাদের নিজস্ব শিল্পচর্চার নানাদিক নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনা করেন।

স্পেন থেকে আগত শিল্পী আলবা সোটো বলেন, মানুষের ভিতরকার জগতে চলতে থাকা শিল্প আন্দোলনকে বিকশিত করতেই আমাদের এই যাত্রা। মূলত মাসব্যাপী এই ভ্রমণে ১০টির উপর দেশের বিভিন্ন শিল্পী সারাদেশের বিভিন্ন জায়গায় এই মুক্ত আলোচনা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যার অংশ হিসেবে এ বিশ্ববিদ্যালয়ে আমাদের এই কার্যক্রম।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর, চারুকলা বিভাগের শিক্ষক ড. সিদ্ধার্থ দে, মনজুর এলাহী, দ্রাবিড় সৈকত, উপ-পরিচালক (জনসংযোগ) ও পিএস টু ভিসি এস এম হাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাংবাদিকবৃন্দসহ চারুকলা বিভাগের শিক্ষার্থীরা।

আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান আগত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে এই শিল্পচর্চার দ্বার উন্মোচনে আশাবাদ ব্যক্ত করেন এবং গবেষণাসহ সকল কার্যক্রমে তাঁদের সহযোগিতা কামনা করেন।

আন্তর্জাতিক এই মুক্ত আলোচনার সমন্বয়ক ও চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুম হাওলাদার বলেন, আজকের এই আয়োজন আন্তর্জাতিক ক্ষেত্রে শিল্পগত ভাব বিনিময়ের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় তার শিল্প চর্চায় নতুনভাবে পাঠ্যক্রমের গতিশীলতা লাভ করবে।

বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে গুলি, গুলিবিদ্ধ ২
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950