কুবি সাংবাদিকতা বিভাগ
© টিডিসি ফটো
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে চলতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন একঝাঁক সম্ভাবনাময় নতুন মুখ। এদের মধ্যে অনেকেই হয়তো আগামী দিনের বিখ্যাত সব সাংবাদিক হবেন। তাদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী কথা বলেছেন নিজেদের স্বপ্ন নিয়ে। বলেছেন সাংবাদিকতা বিভাগে ভর্তি হওয়ার অনুভূতি এবং সাংবাদিকতার মাধ্যমে দেশের জন্য কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাদের কথা দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য তুলে ধরেছেন সোহাগ মনি।
.jpg)
কামরিন সুলতানা: সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়ে আমি খুব-ই আনন্দিত। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল সাংবাদিক হবার। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ভর্তি হওয়ার পর সাংবাদিক হবার আরও একধাপ কাছে চলে এসেছি। সত্য প্রচারের দ্বার উন্মোচন হলো। মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেবার মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করে যাব।
.png)
মাসুম বিল্লাহ: সাংবাদিকতা বিভাগে ভর্তি হতে পারি আমি নিজেকে একজন সত্যি ভাগ্যবান মনে করি, যার কারণে নিজের কাছে খুব ভালো লাগছে। সাংবাদিকতার কারণে আমার সাথে মানুষের মনের যোগাযোগ থাকবে এবং সবার মাঝে একজন সত্যিকারের মানুষ হয়ে বেঁচে থাকতে পারবো, আমার স্বপ্ন একজন সত্যিকারের মানুষ হওয়া যা সাংবাদিকতার মাধ্যেমে সহজ হয়ে গেলো।
.jpg)
তৌকির আহমেদ: ভর্তি পরীক্ষায় সফল হয়ার পর প্রত্যেকটা শিক্ষাথীর কিছু পছন্দের বিষয় থাকে যার মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়টি অন্যতম। প্রথমত আমার লক্ষ্য হচ্ছে নিজেকে একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা ও সমাজের জন্য কিছু করা ৷ সবাই চাইলেই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়ার সুযোগ পায়না । কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তির সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি । সাংবাদিক হয়ে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য কাজ করে যাবো, দেশ ও জনতার তরে নিজেকে নিয়োজিত রাখতে চাই এ পেশায়।

আসাদ্দুজ্জামান রাব্বি: সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়ে আমি নিজের কাছে খুবই উপভোগ্য মনে হচ্ছে সময়টাকে। সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং বিষয়। এই পেশার মাধ্যমে আশেপাশের মানুষকে খুব কাছ থেকে জানা যায়, জীবনকে দেখা যায় খুব ভালো ভাবে। আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই বিভাগে ভর্তি হয়েছি এবং এই সাংবাদিকতাকে ধারণ করে আগামীর পথ চলতে চাই।