বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি)১৯ জন শিক্ষার্থী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে ভূষিত হয়েছেন। ওই শিক্ষার্থীর মধ্যে জীববিজ্ঞান বিভাগে ফেলোশিপ প্রাপ্তরা হলেন— মো. রইস খান, সজল বিশ্বাস, শেখ হাসিবুর রহমান, রাশিদুল ইসলাম ও সুব্রত সরকার।
ভৌতবিজ্ঞান বিভাগে ফেলোশিপ প্রাপ্তরা হলেন— শেখ ইয়াসির আরাফাত, রিতা রানি বিশ্বাস, প্রিয়ংকা বসু, মো. সুমন মিয়া, শামিম হাসান, শশি প্রাসাদ শীল, রূপালী সরকার, মো. হাসিবুল হাসান, মো. আরিফুল ইসলাম, শিশির সানা, মো. আজমল হোসাইন, শিলা খাতুন, মোসা. সনিয়া আক্তার ও মো. ওয়াহিদুজ্জামান।
গত ৪ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফেলোশিপ প্রাপ্ত ১ হাজার ৬৫৮ জন শিক্ষার্থীদের মধ্যে এমএসসি শিক্ষার্থীদের জনপ্রতি ৫৪ হাজার টাকা, এমফিল গবেষকদের ৬৮ হাজার টাকা এবং পিএইচডি গবেষকদের তিন লক্ষ টাকা করে মোট নয় কোটি ছেচল্লিশ লক্ষ পাঁচ হাজার ছয়শত টাকা প্রদানের আদেশ দেয়া হয়।
উল্লেখ্য, গবেষণাকার্যে উৎসাহ প্রদানের উদ্দেশ্যে প্রতিবছর গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়এই ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ প্রদান করে থাকে। খাদ্য ও কৃষিবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং জীববিজ্ঞান এই তিনটি বিভাগে এমএসসি,এমফিল ও পিএইচডি গবেষকদের এই ফেলোশিপ প্রদান করা হয়।