জাবিতে পরিচ্ছন্নতা অভিযান

০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৪৮ PM
ফাইল ফটো

ফাইল ফটো © টিডিসি ফটো

'ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস ' এই স্লোগানকে ধারণ করে বিডি ক্লিন (Bd Clean) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা, ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালিয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও তৎসংলগ্ন নতুন কলা ভবনের আশপাশ পরিষ্কার ও পরিচ্ছন্ন করেন জাবি বিডি ক্লিনের (Bd Clean) প্রায় ১০ জন সদস্য।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক আবু নাহিয়ানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পরিচ্ছন্নতা অভিযান সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,' বিডি ক্লিন (Bd Clean) ২০১৬ সালে ৩  জুন 'পরিচ্ছন্নতা আমার থেকে শুরু হোক' স্লোগানকে ধারণ করে এগিয়ে চলা শুরু করে। বর্তমানে ৪৮টি জেলায় তার কার্যক্রম রয়েছে। তারই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সালের ১৩ই এপ্রিল থেকে 'ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস ' এই স্লোগানে যাত্রা শুরু করে। এবং দেশের প্রথম পরিচ্ছন্ন ক্যাম্পাসের লক্ষে কাজ করে যাচ্ছে।'

প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ 
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে বেড়িবাঁধ নির্মাণে বাঁধা, প্রতিবাদে গ্রামবাসীর মান…
  • ০৬ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে নেপালে সপ্তাহে দুই দিন সরকারি ছুটি ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬