চবিতে গাঁজা সেবনে আটক ৬ শিক্ষার্থীকে বহিষ্কার

০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০৬ PM

© লোগো

গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ৬ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে গাঁজা সেবনরত অবস্থায় ওই শিক্ষার্থীদের আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ, রেসিডেন্স ও ডিসিপ্লিনারি কমিটির সুপারিশক্রমে উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে এই আদেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী বলেন, সাময়িক বহিষ্কৃত ছয় শিক্ষার্থীকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না-এই মর্মে আগামী সাত কার্য দিবসের মধ্যে কারণ দর্শাতেও বলা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন-লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আব্দুল মুকিত সিয়াম, রাজনীতি বিজ্ঞান বিভাগের শামীম আহসান, অর্থনীতি বিভাগের জিসান বড়ুয়া, ইংরেজি বিভাগের মাহমুদুল হাসান সানি, আন্তজার্তিক সম্পর্ক বিভাগের মহিউদ্দিন জালাল। তারা সবাই ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাইফ সিয়াম।

প্রসঙ্গত, বুধবার রাতে আলাওল হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা আকস্মিক পরিদর্শনের সময় গাঁজা সেবনকালে ওই ছয় শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে। পরে তাদের হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতে আটক ৬ শিক্ষার্থীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। দণ্ডবিধির ২৯১ ধারা অনুযায়ী তাদের এই জরিমানা করা হয়েছে।

বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে গুলি, গুলিবিদ্ধ ২
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950