নববর্ষে প্রথমবারের মতো বৈশাখী মেলা, বর্ণিল সাজে জবি

০৯ এপ্রিল ২০২৫, ০৬:১৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২০ PM
জবি

জবি © লোগো

নববর্ষ মানেই নতুন উদ্দীপনা, নতুন সাজ। আর সেই সাজের ছোঁয়া এবার প্রথমবারের মতো আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাঙ্গণে। বাংলা ১৪৩২ সালের পহেলা বৈশাখে জবি আয়োজন করতে যাচ্ছে বৈশাখী মেলা, যেখানে থাকবে ৩০টি বর্ণিল স্টল, রঙিন শোভাযাত্রা আর শিক্ষার্থীদের প্রাণের উচ্ছ্বাস।

আজ বুধবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে নববর্ষের কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। স্টলের জন্য রেজিস্ট্রেশন চলবে ১০ এপ্রিল পর্যন্ত। শিক্ষার্থীরা নিজেদের ইচ্ছেমতো পণ্য বা খাবার বিক্রি করতে পারবে। বৈশাখী মেলা জবির এবারের নববর্ষের বিশেষ চমক।’

শুধু মেলা নয়, নববর্ষের আয়োজনে থাকছে ঐতিহ্যবাহী শোভাযাত্রাও। গরু, গাড়ি, পাখি আর মুখোশের মিছিল নিয়ে রঙ ছড়াবে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। ডিন অধ্যাপক ড. মো. আলপ্তগীন বলেন, ‘শোভাযাত্রার প্রস্তুতি পুরোদমে চলছে। শিক্ষার্থীরা দারুণ উদ্যম নিয়ে কাজ করছে। সবকিছু সঠিকভাবেই এগোচ্ছে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পহেলা বৈশাখের দিন থাকবে মেলা, শোভাযাত্রা এবং নানান সাংস্কৃতিক পরিবেশনা। 

প্রথমবারের মতো বৈশাখী মেলা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে আনন্দের ঝলক। আর কয়েকদিন পরেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মেতে উঠবে বর্ণিল বৈশাখী আমেজে।

গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রায় কৃতী শিক্ষার্থীদের সং…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9