১০ এপ্রিলের মধ্যে জকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি

১৬ মার্চ ২০২৫, ০৫:৩৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৯ AM
জবি

জবি © লোগো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা প্রস্তুত ও তফসিল ঘোষণার দাবি নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা।

আজ রবিবার (১৬ মার্চ) সকালে ৩টি দাবি নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর যুগ্ম আহ্বায়ক নূর নবী, সংগঠক ফয়সাল মুরাদ, যুগ্ম সদস্য সচিব কিশোর সাম্য।

স্মারকলিপির ৩ টি দাবিতে উল্লেখ করা হয়, আগামী এপ্রিল মাসের ১ম সপ্তাহে নির্বাচন কমিশন গঠন করে জকসু নির্বাচনের কার্যক্রম শুরু করতে হবে, নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য ভোটার তালিকা প্রস্তুত করতে হবে, আগামী ১০ই এপ্রিলের মধ্যে জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

এতে তারা আরও উল্লেখ করেন, পরিবর্তনের ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠন একসাথে কাজ করে যাচ্ছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের আয়োজন করা সময়োপযোগী ও প্রয়োজনীয় হয়ে উঠেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবদিক থেকে বঞ্চিত উল্লেখ করে নেতারা বলেন, কলেজ আমলে ছাত্রসংসদ থাকলেও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ২০ বছরেও জকসু নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা তাদের সাংগঠনিক ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যা গণতন্ত্রের পরিপন্থি।

ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ জানা গেল
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
‘প্রশাসনকে ‘জি হুজুর’ বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আশির দশকে ফ্যাশন আসলে কেমন ছিল?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন ১০ অক্টোবর পর্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9