৫০০ অভিভাবকের জন্য জবি প্রশাসনের নতুন উদ্যোগ

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৬ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫৩ PM
অভিভাবকদের জন্য ৫০০ বসার ব্যবস্থা করা হয়েছে

অভিভাবকদের জন্য ৫০০ বসার ব্যবস্থা করা হয়েছে © সংগৃহীত

তীব্র যানজট ও উপচে পড়া ভিড়ের কারণে পুরান ঢাকায় চলাফেরা করা বেশ কঠিন হয়ে পড়ে। এর মধ্যে যখন ভর্তি পরীক্ষার দিন প্রায় ২০ হাজার মানুষ একত্র হয়, তখন এই এলাকা হয়ে ওঠে আরও জনাকীর্ণ। তাই পরিস্থিতি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবকদের জন্য ৫০০টি বসার ব্যবস্থা করেছে প্রশাসন।

সরেজমিনে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভিক্টোরিয়া পার্কে ৫০০টি চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি রোদ ও বৃষ্টি থেকে রক্ষা পেতে ওপরে ত্রিপল টাঙানো হয়েছে।

তবে প্রশাসনের এ ধরনের উদ্যোগে অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেন।

একজন অভিভাবক ডেইলি ক্যাম্পাসকে জানান, পরীক্ষার কেন্দ্রে সন্তানকে দিয়ে আসার পর আমাদের বসার জায়গা নিয়ে প্রায়ই বিপাকে পড়তে হয়। তবে জবি প্রশাসনের এই উদ্যোগে আমরা বিশ্রামের সুযোগ পাচ্ছি, যা সত্যিই প্রশংসনীয়।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবার পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কম হলেও, আমরা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। অভিভাবকদের জন্য ৫০০টি চেয়ারের ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় ১১০ জন সদস্য নিয়োজিত রয়েছেন এবং যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।

ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
মেয়াদ শেষ, রুম সিলগালা করে দফতর ছাড়লেন সালাহউদ্দিন আম্মার
  • ০৫ নভেম্বর ২০২৬
১৬ শিক্ষক নিয়োগ দেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, …
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950