কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করা নীল নকশার অংশ কিনা, তদন্ত করা উচিত: বাউবি উপাচার্য

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৪ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৪ PM
বাউবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম

বাউবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তাঁকে লাঞ্ছিত করা নীল নকশার অংশ কিনা, তদন্ত করা উচিত বলে মনে করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, সহিংসতা কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না। বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তচিন্তা ও যুক্তির তীর্থস্থান। পারস্পরিক বোঝাপড়া, মনন, জ্ঞান-বোধ ও দর্শনের আদান-প্রদানই একটি বিদ্যাপীঠের সৌন্দর্য।

ড. ওবায়দুল ইসলাম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শিক্ষক মূলত একজন অভিভাবক, সমাজ বিনিমার্ণের সুনিপুণ কারিগর। এই অভিভাবকের উপর হামলা কুচক্রী মহলের নীল নকশার অংশ কী না দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। শিক্ষকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

আরো পড়ুন: জুলাই আন্দোলনে গিয়ে ধর্ষণের শিকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রী

আলোচনার মাধ্যমে বিবাদমান অন্যান্য বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য সব পক্ষেরই আন্তরিকভাবে কাজ করা উচিত বলেও মত প্রকাশ করেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।

কম দামে পাঞ্জাবি বিক্রি করায় নবীন ফ্যাশন ‘বন্ধ করে দিলেন’ অ…
  • ২১ মার্চ ২০২৬
ঈদের বন্ধে সোহরাওয়ার্দী মেডিকেলে চুরির চেষ্টা, ধরতে গিয়ে আন…
  • ২১ মার্চ ২০২৬
পরিবার, মন্ত্রী-এমপিদের নিয়ে বাবা-মার কবর জিয়ারত করলেন প্রধ…
  • ২১ মার্চ ২০২৬
রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি
  • ২১ মার্চ ২০২৬
মিরসরাইয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
  • ২১ মার্চ ২০২৬
‘আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে’
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence