শিক্ষার্থীদের জন্য বন্ধ, পর্যটকদের জন্য শনিবারে খোলা কুবির ক্যাফেটেরিয়া

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM
কুবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া

কুবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রতি শনিবার কোনো পূর্ব ঘোষণা ছাড়াই শিক্ষার্থীদের জন্য বন্ধ রাখা হয়। তবে ভিন্ন নীতি অনুসরণ করা হয় বিশ্ববিদ্যালয়ে আসা পর্যটকদের জন্য। ক্যাফেটেরিয়া পরিচালনার দায়িত্বে থাকা শরিফুল ইসলাম এই নীতি অনুসরণ করছেন বলে জানা গেছে। 

নিয়মের বাইরে গিয়ে শিক্ষার্থীদের জন্য সপ্তাহের এদিন বন্ধ থাকায় নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী তাদের দৈনন্দিন খাবারের জন্য ক্যাফেটেরিয়ার ওপর নির্ভরশীল। কিন্তু প্রতি শনিবার ক্যাফেটেরিয়া বন্ধ থাকায় তাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। 

শিক্ষার্থীদের জন্য বন্ধ থাকলেও বিভিন্ন সময় পর্যটকদের জন্য এই দিনটিতে ক্যাফেটেরিয়া চালু রাখা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের দাবি, ক্যাফেটেরিয়া মূলত তাদের প্রয়োজন মেটানোর জন্য স্থাপন করা হয়েছে, তাই তাদের খাদ্য সরবরাহ নিশ্চিত করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। 

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওবায়দুল্লাহ খান বলেন, ‘শনিবার ক্যাফেটেরিয়া বন্ধ থাকায় আমরা সমস্যায় পড়ি। আবার এখানের খাবার স্বাস্থ্যকরও নয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের হওয়াতে আমাদের এটার উপরই নির্ভর করতে হয়। কারণ বাইরে থেকে খাবার আনতে আনা ব্যয়বহুল এবং সসময়সাপেক্ষ।’

এদিকে ক্যাফেটেরিয়ার পরিচালক মান্নু মজুমদার হলেও দীর্ঘদিন ধরে ক্যাম্পাস থেকে গা ঢাকা দিয়েছেন তিনি। ফলে তার দায়িত্বে রয়েছেন শরিফুল ইসলাম নামে তার একজন।

শরিফুল ইসলাম বলেন, ক্যাফেটেরিয়ার পরিষ্কার ও সংস্কারের জন্য প্রতি শনিবার এটি বন্ধ রাখা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অতিথিদের অনুরোধে শনিবার পর্যটকদের জন্য খাবার ব্যবস্থা করা হয়। 

তবে সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ঘুরতে আসা পর্যটকদের জন্যই মূলত এদিন রান্না করা হয়। যেখানে খাবারে উপরি মূল্য রাখা হয়।

এর আগে তিনি গণমাধ্যমকে বলেন, ‘বন্ধের দিনে ক্যাফেটেরিয়া চালু রাখলে আর্থিকভাবে পোষায় না, তাই বন্ধ রাখতে হয়।’

এ বিষয়ে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। আমি আগামীকাল ক্যাফেটেরিয়ার দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবো। পাশাপাশি শীঘ্রই নতুন টেন্ডার আহ্বান করা হবে। আশা করছি, তখন সব সমস্যা সমাধান হয়ে যাবে।’

ট্যাগ: কুবি
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9