রমজানে জবির ক্লাসের সময়সূচি নিয়ে নতুন নির্দেশনা

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ PM
জবির লোগো

জবির লোগো © ফাইল ফটো

রমজান উপলক্ষ্যে ক্লাস ও অফিস সময়সূচিতে পরিবর্তন এনেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। নতুন সময়সূচি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস সকাল সাড়ে ৭টা  থেকে দুপুর ২ টা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস কার্যক্রম সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলবে। এ ছাড়াও দুপুর ১টা ৪০ মিনিটে যোহরের নামাজের জন্য বিরতি থাকবে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে এই সময়সূচি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, ‘দেখা যায় বিকালে অনেক সময় রাস্তায় ইফতারের সময় হয়ে যায়। সেজন্য আর্লি শুরু করে আর্লি শেষ করা যাতে সবাই সময়মতো বাসায় ফিরতে পারেন।’

শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ জুন ২০২৬
মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে নালিশ ব্রাজিলের
  • ২৬ জুন ২০২৬
দাম আরও কমে দেশের বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে আজ সোনা?
  • ২৬ জুন ২০২৬
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি
  • ২৬ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষাক্রমে ‘সাংস্কৃতিক শিক্ষা’ অন্তর্ভুক্ত…
  • ২৬ জুন ২০২৬
একাধিক পরিবর্তন নিয়ে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিন…
  • ২৬ জুন ২০২৬