মাতৃভাষা দিবসে ইবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মাতৃভাষা দিবসে ইবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

মাতৃভাষা দিবসে ইবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন © টিডিসি ফটো

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২ টা থেকে বিশ্ববিদ্যালয় ঝালচত্বর সংলগ্ন স্টলে এই রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সহ-সমন্বয়ক নাহিদ হাসান এবং ইসলামী ছাত্র আন্দোলনের ইবি সেক্রেটারি ইসমাইল হোসেন রাহাত।

ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি ইসমাইল হোসেন রাহাত বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন সব সময় আর্থ-সামাজিক এবং মানবিক কাজের সাথে জড়িত থাকে। তারই ধারাবাহুকতায় আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস করি ১৯৫২ সালে যারা মাতৃভাষার জন্য রক্ত দিয়েছেন তাদের আদর্শ এখনো আমাদের মাঝে জীবিত আছে। 

ইবি সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, ইসলামী ছাত্র আন্দোলন সব সময় শিক্ষার্থীর বান্ধব কার্যক্রমে যুক্ত থাকে। তারই ধারাবাহিকতায় আজকে ভাষা শহিদদের স্মরণে এধরনের আয়োজনের জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। রক্তের গ্রুপ জানা আমাদের সবার জন্যই জরুরী কারণ বিপদের সময় এক ব্যাগ রক্ত আমাদের অনেক কাজে লাগে। ইসলামী ছাত্র আন্দোলন যেন এরকম সামাজিক ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম অব্যাহত রাখে সেই প্রত্যাশা রাখছি।

ট্যাগ: ইবি
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ফের কমল পদ, আসছে আরও একটি নিয়োগ বিজ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
close