মেরিটাইম ইউনিভার্সিটিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির পক্ষে থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়

কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির পক্ষে থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় © টিডিসি

কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি শুরু করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ)। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনের কর্মকর্তারা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের সদস্যরাও উপস্থিত ছিলেন। 

পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ পল্লবী, মিরপুর ১২নম্বরে অস্থায়ী ক্যাম্পাসে ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ের ওপর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক স্বর্ণা দত্ত বক্তব্য প্রদান করেন। 

প্রধান অতিথি তার বক্তব্যে ১৯৫২ সালের ভাষা শহিদদের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সেই সঙ্গে তিনি জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শিক্ষার্থী, শিশু ও অন্যান্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।  তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সব ক্ষেত্রে শুদ্ধ ও প্রমিত বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে এবং বাংলা ভাষা রক্ষা, দেশ-বিদেশে প্রসার ও চিরঞ্জিবতা প্রদানে সকলকে সচেষ্ট হওয়ার প্রতি উদাত্ত আহবান জানান। 

অনুষ্ঠানে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের আয়োজনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সবশেষে, ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা, বাংলা ভাষার সার্বজনীন ব্যবহার এবং দেশ ও বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9