জবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নতুন কমিটি, নেতৃত্বে  ইভান ও মারুফ

২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৮ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
ইভান তাহসীন ও শামসুল আলম মারুফ

ইভান তাহসীন ও শামসুল আলম মারুফ © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষার্থী ইভান তাহসীন আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী শামসুল আলম মারুফ। তারা দুজনেই ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।  

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের ৪র্থ তলায় অনুষ্ঠিত সংগঠনের ১৩তম কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে  খাদিজা তুল কুবরা ও সাংগঠনিক সম্পাদক হিসেবে আপেল আহমেদ মনোনীত হয়েছেন। এছাড়া, দপ্তর সম্পাদক পদে তৌকির আহমেদ, অর্থ সম্পাদক পদে সিদ্ধার্থ কুমার রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে খিজির আল সিফাত, স্কুল বিষয়ক সম্পাদক পদে পল্লব কুমার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে জুনায়েদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে সাজু আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দীপংকর রায় এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে আহাম্মদ নাঈম দায়িত্ব পেয়েছেন।  

এছাড়া, নতুন কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, ফারিহা তাসনিম, মিশকাতুল জামান সৌমিক, তাজুল ইসলাম তুষার, সৌরভ আহমেদ, তাজওয়ার ইসলাম, নাজিব মাহমুদ অনিক এবং রিয়াদ সরকার।

উল্লেখ্য, কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির স্কুল বিষয়ক সম্পাদক দীপা মজুমদার এবং সংগঠনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা।

সংগঠক শামসুল আলম মারুফের সঞ্চালনায় এবং কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইভান তাহসীবের সভাপতিত্বে কাউন্সিলটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্যে রাফিকুজ্জামান ফরিদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে। হল রক্ষার আন্দোলন, উন্নয়ন ফি বাতিলের দাবি, ২৭/৪ ধারা বাতিল, খাদিজাতুল কুবরার মুক্তি, অবন্তিকা হত্যার বিচারসহ সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও শিক্ষার অধিকার, গণতন্ত্র ও মানবতার পক্ষে আমাদের লড়াই অব্যাহত থাকবে।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9