মাতৃভাষা দিবসে জবিতে ছাত্রদলের নানা কর্মসূচি

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২২ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আলোকচিত্র প্রদর্শনী ও অমর একুশে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসের অংশ ভাষা শহীদ রফিকসহ অন্যান্য ভাষা সৈনিকদের স্মরণে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ও আশপাশের এলাকায় আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করা হবে। পাশাপাশি, মাতৃভাষার চর্চাকে আরও উৎসাহিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ‘অমর একুশে কুইজ প্রতিযোগিতা’ আয়োজন করবে জবি ছাত্রদল। 

আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ঐতিহাসিক কেন্দ্রস্থল। বাংলা ভাষার জন্য তৎকালীন জগন্নাথের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেই ত্যাগের ইতিহাস শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে ও বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ন রাখতে আমাদের এই ব্যতিক্রমী আয়োজন।’

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী
  • ২৬ জুন ২০২৬
শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ জুন ২০২৬
মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে নালিশ ব্রাজিলের
  • ২৬ জুন ২০২৬
দাম আরও কমে দেশের বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে আজ সোনা?
  • ২৬ জুন ২০২৬
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি
  • ২৬ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষাক্রমে ‘সাংস্কৃতিক শিক্ষা’ অন্তর্ভুক্ত…
  • ২৬ জুন ২০২৬