নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে কামরুল-জান্নাতী 

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
সভাপতি মো. কামরুল হাসান ও সাধারণ সম্পাদক  মোছা.জান্নাতী বেগম

সভাপতি মো. কামরুল হাসান ও সাধারণ সম্পাদক মোছা.জান্নাতী বেগম © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. কামরুল হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোছা.জান্নাতী বেগম নির্বাচিত হয়েছেন। 

গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আইন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক মো. ইরফান আজিজ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. তরিকুল ইসলাম জনি এবং সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রাশেদুজ্জামান রনি। 

নব-নির্বাচিত কমিটিতে কোষাধ্যক্ষ পদে জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোমিন ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক পদে ক্যাম্পাস টাইমসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুতাসিম বিল্লাহ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক তৃতীয় মাত্রার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আখলাকুল হাসান অনিককে মনোনীত করা হয়। 

নির্বাচন শেষে নব-নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর করেন সাংবাদিক সমিতির সদ্য সাবেক সভাপতি ফাহাদ বিন সাঈদ এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক আসলাম বেগ। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান।

সৈয়দ নজরুল মেডিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মজিবুর রহমান
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম!
  • ২১ এপ্রিল ২০২৬
গত বছরের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পরীক্ষা দিল শিক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
সাধারণ শিক্ষার্থীকে ‘শিবির নেতা’ সাজিয়ে ক্যাম্পাস অস্থিতিশী…
  • ২১ এপ্রিল ২০২৬
গ্রেড বৈষম্যের শিকার কলেজের ল্যাব সহকারীরা, নির্বাক মন্ত্রণ…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার…
  • ২১ এপ্রিল ২০২৬