ইবির নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় 

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় 

নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায়  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নওগাঁ জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে এই নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

নওগাঁ জেলা সমিতির সভাপতি হাবিবুল্লাহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুল মুহিত, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মওদুদ আহমেদ, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়। 

আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মওদুদ আহমেদ বলেন, ‘এত সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ। জেলা কল্যাণ সমিতিগুলো এমন একটি জায়গা যেখানে আমরা এতদূর এসেও নিজেদের এলাকার মানুষের সংস্পর্শ পেতে পারি। আমাদের শিক্ষাজীবন থেকে শুরু করে চাকরি জীবনেও জেলা ছাত্রকল্যাণ সমিতিগুলো থেকে বিভিন্ন সহায়তা পাওয়া যায়। নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বৃদ্ধিতে এই আয়োজনগুলো কার্যকর ভূমিকা রাখে। তোমরা সবাই মিলেমিশে থাকবে, একে অপরের পাশে থাকবে।’ 

দিকনির্দেশনা মূলক বিভিন্ন তথ্য দিয়ে অধ্যাপক ড. আব্দুল আল মোহিত বলেন, ‘নওঁগা থেকে আমরা কি শিখেছি সেই সংস্কৃতি আমাদের একে অন্যের সাথে বিনিময় করতে হবে। সবাই বলে নওগাঁর মানুষেরা অনেক অমায়িক। অর্থাৎ, আমাদের আচরণে এটা প্রকাশ পেয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের সংগঠনে একতা থাকতে হবে। বছরে শুধু এই একটি প্রোগ্রাম নয়, তোমরা নিয়মিতভাবে পিকনিক, কুইজ টেস্ট, কম্পিউটার বেজড স্কিল ডেভেলপমেন্টের সেমিনার ওয়ার্কশপ করতে পারো। নওঁগা জেলা সমিতি আমাদের নিজেদের জায়গা। যেকোনো সমস্যায় মনের কথাগুলো খুলে বললে অবশ্যই সমাধান হবে। এজন্য আমাদের সংগঠনের কার্যক্রম বাড়াতে হবে।’

ট্যাগ: ইবি
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9