সরানো হলো ববি প্রক্টর রফিকুল ইসলামকে, নতুন দায়িত্বে সোনিয়া খান

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনি

সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনি © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ.টি.এম রফিকুল ইসলামকে সরিয়ে প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে একই বিভাগের সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনিকে।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানানো হয়েছে। 

অফিস আদেশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিম্নলিখিত শিক্ষককে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রক্টরের শূন্য পদে সাময়িকভাবে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। একইসাথে ড. এ.টি.এম. রফিকুল ইসলাম সহযোগী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ-কে প্রক্টর (সাময়িকভাবে ভারপ্রাপ্ত) এর দায়িত্ব হতে ১৯.০২.২০২৫ তারিখ পূর্বাহ্ন থেকে ধন্যবাদ জ্ঞাপনসহ অব্যাহতি প্রদান করা হলো।

উল্লিখিত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট শিক্ষক বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন, তবে যদি তিনি একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যেকোনো একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী
  • ২৬ জুন ২০২৬
শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ জুন ২০২৬
মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে নালিশ ব্রাজিলের
  • ২৬ জুন ২০২৬
দাম আরও কমে দেশের বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে আজ সোনা?
  • ২৬ জুন ২০২৬
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি
  • ২৬ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষাক্রমে ‘সাংস্কৃতিক শিক্ষা’ অন্তর্ভুক্ত…
  • ২৬ জুন ২০২৬