কবি নজরুল কলেজে প্রথমবারের মতো বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
বিজ্ঞান মেলায় একটি স্টল

বিজ্ঞান মেলায় একটি স্টল © টিডিসি

‘বিজ্ঞান চর্চা করি, বিশ্বকে হাতের মুঠোয় রাখি’ প্রতিপাদ্য সামনে রেখে কবি নজরুল সরকারি কলেজে প্রথমবারের মতো জাঁকজমকভাবে আয়োজন করা হয় বিজ্ঞান মেলা। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) কলেজের বিজ্ঞান ক্লাবের উদ্যোগে আয়োজিত এ মেলায় ২০টি স্টল ও ৬টি বিভাগ অংশগ্রহণ করে। শুধু কবি নজরুল সরকারি কলেজই নয়, খিলগাঁও সরকারি কলেজ ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরাও এতে অংশ নেয়।

বিজ্ঞান মেলার প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. এ কে এম আক্তার হোসেন। তিনি নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি সব সময় বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহী ছিলেন এবং সুপার কন্ডাক্টিভিটি নিয়ে গবেষণা করেছেন।

তিনি আরও বলেন, ‘বিজ্ঞানের মূল ভিত্তি হলো ইসলাম, তাই আমাদের উচিত ইসলামের শিক্ষা অনুসরণ করা।’

বিজ্ঞান মেলার সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহম্মদ হায়দার মিঞা ও অধ্যাপক মিলকী আমাতুল মুগনী। মেলার আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. মো. শরীফুল আলম।

বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে ছিল—
বায়ো-প্লাস্টিকের ব্যবহার: পরিবেশবান্ধব প্লাস্টিক তৈরির সম্ভাবনা; অম্লবৃষ্টি (এসিড রেইন): এর কারণ ও প্রতিকার; আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন: টেকসই শক্তি ব্যবস্থাপনার নতুন দিক।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন, রুটিন প্রকাশ

শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বাংলাদেশের বিভিন্ন সমস্যা বিজ্ঞানের মাধ্যমে কীভাবে সমাধান করা যায়, সে সম্পর্কে নতুন ধারণা দেয়।

সাধারণ শিক্ষার্থীরা বলেন, বিজ্ঞান মেলায় অংশগ্রহণ না করলে তারা বুঝতেই পারতেন না যে তাদের মধ্যে এত প্রতিভা লুকিয়ে আছে। তারা কলেজ প্রশাসনের কাছে অনুরোধ জানান, প্রতিবছর যেন এ ধরনের আয়োজন করা হয় এবং বিজ্ঞান ক্লাবের কার্যক্রম আরও জোরদার করা হয়।

বিজ্ঞান মেলা শেষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এই আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে অনন্য ভূমিকা রেখেছে।

ইরানে মার্কিন নৌ-অবরোধের কড়া সমালোচনা চীনের
  • ১৪ এপ্রিল ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ২৩ এপ্রিল
  • ১৪ এপ্রিল ২০২৬
গোয়েন্দা অপারেশনে অনভিজ্ঞ গফম্যানকে মোসাদের প্রধান করলেন ন…
  • ১৪ এপ্রিল ২০২৬
শিক্ষকদের শতভাগ উৎসব ভাতাকে ‘দায়িত্ব’ আখ্যা দিলেন শিক্ষামন্…
  • ১৪ এপ্রিল ২০২৬
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান উইডং বরখাস্ত
  • ১৪ এপ্রিল ২০২৬
বুয়েট বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, পদ ১৩, আবেদন শেষ ২৯…
  • ১৪ এপ্রিল ২০২৬