মারা গেলেন আত্মহত্যার চেষ্টা করা জবি শিক্ষার্থী

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোগো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোগো © ফাইল ফটো

গলায় গামছা বেঁধে আত্মহত্যার চেষ্টা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আহাদ মৃত্যু বরণ করেছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

জানা গেছে, নিহত শিক্ষার্থী আহাদ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রাম জেলায়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় শিক্ষক সহযোগী অধ্যাপক ড. মাশরিক হাসান মেহেদী।

তিনি বলেন, ‘বুধবার দুপুর ১ টার দিকে শিক্ষার্থী আহাদ মারা গেছেন। পপুলার হাসপাতালের চিকিৎসক তাকে অফিশিয়ালি মৃত ঘোষণা করেন।’ 

এ বিষয়ে ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান বলেন, গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) আহাদের ব্যাচের পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালীন সময়ে সে হঠাৎ দাঁড়িয়ে বলে যে সে তিনদিন ঘুমায়নি, অসুস্থ বোধ করছে। তখন আমাদের ছাত্র উপদেষ্টা ও অন্যান্য শিক্ষকগণ তাকে অন্য রুমে নিয়ে গিয়ে সোফায় বসায়।এসময় শ্বাস নিতে কষ্ট হলে তাকে আমরা কিছু ব্যায়াম শিখিয়ে দিই।কিছুক্ষণ পর সে কিছুটা সুস্থ হয়ে, পরীক্ষা দেয় ও পরে সে তার কোর্সকে কল দিয়ে ধন্যবাদ ও জানায়। পরে ওদিন সন্ধ্যায় হঠাৎ তার আত্মহত্যা চেষ্টার খবর শুনি। 

এর আগে, গত সোমবার সূত্রাপুরে ভাড়া মেস বাসায় গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তাকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে ম্যাক্সওয়েল প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তাকে আইসিইউতে অক্সিজেন দেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়।

বিভাগের শিক্ষক ও সহপাঠীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন এবং গত কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া-দাওয়া করেননি। তবে তার হতাশার নির্দিষ্ট কারণ জানা যায়নি।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9