‘শহীদ আবু সাঈদ বইমেলা’ উদ্বোধন করলেন আবু সাঈদ ও ফেলানীর পিতা 

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৩ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
বেরোবিতে ‘শহীদ আবু সাঈদ বইমেলা’ উদ্বোধন

বেরোবিতে ‘শহীদ আবু সাঈদ বইমেলা’ উদ্বোধন © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘শহীদ আবু সাঈদ বইমেলা’। মেলার উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় স্বাধীনতা স্মারক মাঠে পাঁচদিন ব্যাপী এ বইমেলা উদ্বোধন করা হয়।

জানা গেছে, বইমেলায় ৪০টি স্টল অংশ নিচ্ছেন। পাঁচ দিনব্যাপী বইমেলায় আলোচনা সভা, লেখক-পাঠক আড্ডা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকবে। খ্যাতিমান সাংবাদিক দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদারসহ কবি-সাহিত্যিক, বুদ্ধিজীবীগণ এখানে আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন।

বইমেলা উদ্বোধনে এসে ফেলানীর বাবা বলেন, ‘আমাকে এখানে আমন্ত্রণ জানানো জন্য অত্যন্ত খুশি হয়েছি। আমার মেয়ে ফেলানীর নামে বিশ্ববিদ্যালয়ে যে হল উদ্বোধন করা হয়েছে সেই হলের নাম যেন আজীবন থাকে, এটাই আমার প্রত্যাশা।’

আবু সাঈদের বাবা বলেন, ‘আবু সাঈদের নামে এই বইমেলা যেন প্রতিবছরে আয়োজন করা হয় এবং এটি আরও উন্নত করা হয় সেদিকে খেয়াল রাখবেন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, ‘আবু সাঈদের আত্মত্যাগের স্মরণে এই বইমেলা বাংলাদেশমুখী সাংস্কৃতিক অভিযাত্রার সূচনা করবে। প্রতিবছর এই মেলার মাধ্যমে উত্তরাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হবে।’

ভবিষ্যতে এই বইমেলার পরিসর আরও বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, ‘বইপড়ার অভ্যাস ও লেখক-পাঠক সৃষ্টিতে এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সময় ও দূরত্বের কারণে যাদের ঢাকার অমর একুশে বইমেলায় যাওয়া সম্ভব হয় না, তাদের জন্য বই কেনা ও পড়ায় বড় সুযোগ তৈরি করবে শহীদ আবু সাঈদ বইমেলা। এ বছর স্বল্প সময়ে বইমেলার আয়োজন করা হলেও আগামীতে দীর্ঘ সময়ব্যাপী বইমেলার আয়োজন করা হবে।’

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, সদস্য সচিব প্রফেসর ড. মো. শাহজামান, সদস্যরা হলেন প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ড. মো. তানজিউল ইসলাম, সদস্য ড. মো. ফেরদৌস রহমান, ড. মো. মনিরুজ্জামান, মো. আব্দুল্লাহ-আল-মাহবুব, সিরাজাম মুনিরা, ত্বহা হুসাইন, মিডিয়া ব্যবস্থাপনার উপ-কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম। এছাড়াও লেখক ও সাধারণ শিক্ষার্থীরা। 

শিশুপুত্রকে কোলে নিয়ে ইইউ বৈঠকে উপস্থিত হয়ে প্রশংসায় ভাসছেন…
  • ২৬ জুন ২০২৬
মুখ্যমন্ত্রী বিজয়ের নতুন চমক, সরকারি হাসপাতালে জন্মালেই শিশ…
  • ২৬ জুন ২০২৬
গভীর রাতে বাড়িতে কাফনের কাপড় ও উড়ো চিঠি রেখে প্রাণনাশের হুম…
  • ২৬ জুন ২০২৬
দেশে ৯ম প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদ…
  • ২৬ জুন ২০২৬
বিসিবির অর্থায়ন স্থগিত চেয়ে আইসিসিকে চিঠি দিলেন বুলবুল
  • ২৬ জুন ২০২৬
নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা-ভা…
  • ২৬ জুন ২০২৬