ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনে মানববন্ধন, প্রশাসনিক ভবনে তালা

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
ডিজিটাল ইউনিভার্সিটিতে মানববন্ধন

ডিজিটাল ইউনিভার্সিটিতে মানববন্ধন © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে ‌‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ রাখার সিদ্ধান্তকে শিক্ষার্থীরা প্রত্যাখান করেন এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেন তারা। নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করার দাবি জানান তারা।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে মানববন্ধনের আয়োজন করে শিক্ষার্থীরা এবং প্রশাসনকে তাদের ন্যায্য দাবিতে সমর্থন জানাতে আহ্বান জানান। মানববন্ধন শেষে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে সকল একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেন তারা।

গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের ঘোষণা আসার পর থেকেই শিক্ষার্থীরা প্রতিবাদে ফেটে পড়ে। ওইদিন সন্ধ্যা থেকেই তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেয় এবং প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করে। ১৪ ফেব্রুয়ারি সকালে উপাচার্যের সঙ্গে এক বৈঠকে শিক্ষার্থীরা জানিয়ে দেয়, ১৬ ফেব্রুয়ারি থেকে নাম পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখবে।

সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শিক্ষার্থীরা একাডেমিক ভবন বন্ধ করে দেয় এবং প্রশাসনিক ভবনে আল্টিমেটাম দেয় যেন ওয়েবসাইটসহ সব জায়গায় ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামটি ব্যবহার করা হয়।

কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীরা ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি ও খোলা চিঠি পাঠান। প্রশাসন ইতোমধ্যে শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা স্বীকার করে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

শিক্ষার্থী সোহেদুজ্জামান বসুনিয়া বলেন, ‘আমাদের দাবি ন্যায়সংগত। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি হোক। এই দাবি পূরণ না হলে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করব।’

 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9