জবিতে চিন্তক পত্রিকার বিশেষ সংখ্যা ‘গণঅভ্যুত্থান’ প্রকাশ

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
মোড়ক উন্মোচন অনুষ্ঠান এবং চিন্তক

মোড়ক উন্মোচন অনুষ্ঠান এবং চিন্তক © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চিন্তক পত্রিকার বিশেষ সংখ্যা ‘গণঅভ্যুত্থান’ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতা তুলে ধরতে বিশেষ এ সংখ্যার মোড়ক উন্মোচন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চিন্তক-এর সম্পাদকমণ্ডলী, লেখক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চিন্তক-এর সম্পাদক জুনায়েদুল ইসলাম। 

জুনায়েদুল ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থান শুধু অতীতের স্মৃতি নয়, এটি আমাদের সংগ্রামী চেতনার প্রতীক। এই সংখ্যার মাধ্যমে আমরা সেই চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই।’

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট লেখক, ইতিহাসবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন। এছাড়া, শিক্ষার্থী ও পাঠকদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, ‘এই সংখ্যা আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে নতুনভাবে জানার সুযোগ করে দেবে।’

‘গণঅভ্যুত্থান’ সংখ্যায় গবেষণাধর্মী নিবন্ধ, সাক্ষাৎকার, কবিতা ও ছোটগল্প স্থান পেয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ‘জুলাই বিপ্লব’ ও গণঅভ্যুত্থানের ওপর বিশদ আলোচনা এবং দুর্লভ ছবির সংকলন এটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।  

অনুষ্ঠানের শেষে চিন্তক-এর পক্ষ থেকে অতিথি ও দর্শকদের ধন্যবাদ জানানো হয়। আয়োজকদের প্রত্যাশা, বিশেষ সংখ্যাটি পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে এবং গণ আন্দোলনের চেতনাকে আরও শক্তিশালী করবে।

৫৫ মাদ্রাসা প্রধানকে শোকজ, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি
  • ০৫ নভেম্বর ২০২৬
জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950